খুলনার গল্লামারীতে খুলনা- সাতছড়ি মহাসড়কের কাছে ময়ুর নদীর পাশে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থিত। ১৯৯১ সালের ৩১শে আগস্ট ৪টি বিভাগে মাত্র ৯০ জন ছাত্র-ছাত্রী নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে একটি ইন্সটিটিউট এবং ২২টি বিভাগ রয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি মুক্ত তাই এখানে সেশন জ্যামও নেই।
খুলনা শহর থেকে ৩.৪ কিলোমিটার দূরে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। খুলনা বিশ্ববিদ্যালয়ে পৌছানোর নির্দেশনা পেতে এখানে ক্লিক করুন http://bit.ly/1kIXVEV
ঢাকা থেকে সরাসরি সড়কপথে খুলনায় যেতে পারবেন। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি টার্মিনাল, ফোনঃ ৮০১৫৩৬৬, ৮০১১৭৫০, ৯০০৩৩৮০
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
২। গ্রিন লাইন (শীতাতপ নিয়ন্ত্রিত):
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ৯৩৫৬৫০৬
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ৭৫৫২৭৩৯
কলাবাগান কাউণ্টার, ফোনঃ ৯১১২২৮৭
ভাড়াঃ প্রায় ৬০০/-টাকা
৩। ঈগল পরিবহন:
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮,৮০১৭৩২০, ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
ঢাকার সাথে খুলনার নদীপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে রকেট স্টিমার প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার চলাচল করে।
ফোনঃ ০৪১-৭২৫৭৫৩
ডেকের ভাড়াঃ ১৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ২৩৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ১১৯০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ১৮৮০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ৭২০/-টাকা
ঢাকার সাথে খুলনার রেলপথে যোগাযোগ রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
সুন্দরবন এক্সপ্রেসঃ শুক্রবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২৩৫/- টাকা থেকে ১০৫৬/- টাকা
চিত্রা এক্সপ্রেস: সোমবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২২৫/- টাকা থেকে ৭২০/-টাকা
আপনার সুবিধার্থে খুলনায় থাকার জন্য কিছু হোটেল এবং রেস্টহাউজ সম্পর্কে তথ্য প্রদান করা হলঃ
১। সিএসএস রেস্ট হাউজ
যোগাযোগঃ ০৪১-৭২২৩৫৫
২। হোটেল ক্যাসেল সালাম
যোগাযোগঃ ০৪১-৭৩০৭২৫
৩। হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল
যোগাযোগঃ ০৪১-৮১৩০৬৭-৯
৪। প্ল্যাটিনাম জুট মিলস লিমিটেড রেস্ট হাউজ, ফোনঃ ০৪১-৭৬২৩৩৫
1. বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জীবন যাত্রা প্রত্যক্ষ করতে পারেন।
2. বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত ক্যাফে ও ক্যান্টিনে খাওয়ার ব্যবস্থা আছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!