খুলনা জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয় খুলনা জেলা। ৪৩৯৪.৪৬ বর্গকিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে নয়টি উপজেলা, দুটি পৌরসভা এবং ৬৮টি ইউনিয়ন। বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলির সাথে সম্পৃক্ততা রয়েছে খুলনা জেলার। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় হলেও খুলনা তখনো ছিল পাক বাহিনীর দখলে। পরবর্তীতে ১৭ই ডিসেম্বর সার্কিট হাউজ মাঠে পাক বাহিনী আত্মসমর্পণ করলে খুলনা মুক্ত হয়। প্রায় ৪০০ বছর পূর্বে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পীর খান জাহান আলী খুলনায় আসেন। এই জেলার আরেকটি ঐতিহাসিক ঘটনা হল স্বদেশী আন্দোলনের পক্ষে সমর্থন আদায় করতে ১৯২৬ সালে এই জেলায় মহাত্মা গান্ধীর আগমন। বিভাগীয় সদর দফতর খুলনা জেলায় দেশী বিদেশী পর্যটকদের জন্য রয়েছে বিভিন্ন আকর্ষণ। খুলনা শহর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বহন করছে। এখানে অবস্থিত কবির স্মৃতিসৌধে অনেকেই এসে শ্রদ্ধা জানান। এছাড়া খুলনায় রয়েছে স্মৃতিসৌধ, স্মৃতিস্তম্ভসহ বিভিন্ন দর্শনীয় স্থান। খুলনা জেলায় কয়েকটি প্রাচীন মসজিদ ছাড়াও খুলনা শহরে রয়েছে সুউচ্চ ভবন, আঁকাবাঁকা রাস্তা এবং এই জেলার গ্রামে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন পদের ফুল, ফল এবং গাছ।
Where to stayআপনার সুবিধার্থে খুলনায় থাকার জন্য কিছু হোটেল এবং রেস্টহাউজ সম্পর্কে তথ্য প্রদান করা হলঃ ১। সিএসএস রেস্ট হাউজ যোগাযোগঃ ০৪১-৭২২৩৫৫ ২। হোটেল ক্যাসেল সালাম যোগাযোগঃ ০৪১-৭৩০৭২৫ ৩। হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল যোগাযোগঃ ০৪১-৮১৩০৬৭-৯ ৪। প্ল্যাটিনাম জুট মিলস লিমিটেড রেস্ট হাউজ, ফোনঃ ০৪১-৭৬২৩৩৫
How to goঢাকা থেকে সরাসরি সড়কপথে খুলনায় যেতে পারবেন। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি টার্মিনাল, ফোনঃ ৮০১৫৩৬৬, ৮০১১৭৫০, ৯০০৩৩৮০
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
২। গ্রিন লাইন (শীতাতপ নিয়ন্ত্রিত):
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ৯৩৫৬৫০৬
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ৭৫৫২৭৩৯
কলাবাগান কাউণ্টার, ফোনঃ ৯১১২২৮৭
ভাড়াঃ প্রায় ৬০০/-টাকা
৩। ঈগল পরিবহন:
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮,৮০১৭৩২০, ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
ঢাকার সাথে খুলনার নদীপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে রকেট স্টিমার প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার চলাচল করে।
ফোনঃ ০৪১-৭২৫৭৫৩
ডেকের ভাড়াঃ ১৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ২৩৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ১১৯০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ১৮৮০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ৭২০/-টাকা
ঢাকার সাথে খুলনার রেলপথে যোগাযোগ রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
সুন্দরবন এক্সপ্রেসঃ শুক্রবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২৩৫/- টাকা থেকে ১০৫৬/- টাকা
চিত্রা এক্সপ্রেস: সোমবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২২৫/- টাকা থেকে ৭২০/-টাকা