নুর মোহাম্মদ কমপ্লেক্স

ধরন: গ্রন্থাগার
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

নুর মোহাম্মদ কমপ্লেক্স নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে অবস্থিত। বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ স্মৃতি জাদুঘর এবং লাইব্রেরি তাঁর গ্রামের বাড়িতে অবস্থিত। প্রায় ৬৩ লাখ টাকা ব্যায়ে নির্মিত এই কমপ্লেক্সটি এই বীরের গ্রামকে এক নতুন রূপ দান করেছে। মহান স্বাধীনতা যুদ্ধে নুর মোহাম্মদ শেখের জীবন উৎসর্গকে চিরস্মরণীয় রাখতে এই কমপ্লেক্সটি নির্মাণ করা হয়।

নড়াইল জেলা সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত নুর মোহাম্মদনগরের বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ক্যাম্পাসে প্রায় ১২ ডেসিমেল জমির উপর জেলা পরিষদ এই কমপ্লক্সটি নির্মাণ করে। সরকারি ছুটির দিন ব্যাতিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কমপ্লেক্সটি সবার জন্য উন্মুক্ত থাকে।

এই কমপ্লেক্সটি উদ্বোধন উপলক্ষে তিনদিনব্যাপি এক বইমেলার আয়োজন করা হয়। তৎকালীন কৃষি ও পানি সম্পদ উপদেষ্টা সি এস করিম এই কমপ্লেক্সের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর মহাপরিচালক শাকিল আহমেদ এবং স্থানীয় সরকার সচিব শাইখ খুরশিদ আলম।

১৯৩৬ সালের ২৬শে ফেব্রুয়ারি নুর মোহাম্মদ শেখ জন্মগ্রহন করেন। ১৯৬৯ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান রাইফেলস (ইপিআর) এ যোগ দেন এবং ১৯৭১ সালের ৬ই সেপ্টেম্বর মহান মুক্তিযুদ্ধ চলাকালে শাহাদতবরন করেন। নুর মোহাম্মদ শেখ হলেন সাতজনের একজন যাদের দেশের সর্বচ্চ সামরিক খেতাব বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে।


কিভাবে যাবেন

ঢাকা থেকে সড়কপথে বাসে করে প্রায় ৫ ঘণ্টায় আপনি নড়াইলে পৌছাতে পারবেন। সড়কের অবস্থা খুবই ভাল হওয়ায় যাত্রাপথে আপনার মোটেও কষ্ট হবে না বরং আপনি পুরো যাত্রাপথই উপভোগ করবেন। ঢাকা ছাড়াও খুলনা অথবা রাজশাহী থেকেও আপনি নড়াইলে আসতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে।

নড়াইলে পৌঁছে আপনি রিকশা অথবা ভ্যানে করে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারবেন। তবে সবকিছু ভালভাবে দেখার জন্য আপনি পায়ে হাঁটতেও পারেন। নুর মোহাম্মদ কমপ্লেক্স নড়াইল শহর থেকে খুব বেশি দূরে নয়।

কিভাবে পৌঁছাবেন: নড়াইল জেলা

ঢাকা থেকে সরাসরি সড়কপথে নড়াইলে পৌছাতে পারবেন। তবে রাজধানী থেকে সরাসরি আকাশপথে এবং নদীপথে নড়াইলে যাওয়ার ব্যবস্থা নেই। তাই বাসে করে এই জেলায় পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক মধ্যম। ঢাকা থেকে নড়াইলে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৯

২। ঈগলপরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/- টাকা

৩। সাদ সুপার ডিলাক্স পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০১৭২৭৫২১৪১৪
ভাড়াঃ প্রায় ৩১০/-টাকা

কোথায় থাকবেন

নড়াইলে উন্নতমানের থাকার ব্যবস্থার অভাব রয়েছে এবং এই সেক্টরে জেলাটির উন্নয়ন সাধন করা প্রয়োজন। তবে, এখানকার কিছু হোটেল সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ

১। সম্রাট আবাসিক হোটেল
যোগাযোগঃ ০১১৯৮০৫২৭৮৯

২। মডার্ন আবাসিক হোটেল
যোগাযোগঃ ০১৯১৭৮৩৫০২৮

৩। সার্কিট হাউজ
যোগাযোগঃ ০৪৮১-৬২২৬৮

কি করবেন

1. জাদুঘরটি ঘুরে দেখতে পারেন এবং পাঠাগারে বই পড়তে পারেন।
2. নড়াইলে অবস্থিত বদ্ধভূমিতে ঘুরে আসতে পারেন।

খাবার সুবিধা

নড়াইল জেলায় আপনি খাঁটি উপাদান থেকে প্রস্তুতকৃত নানা পদের বিশেষ খাবার খেতে পারবেন। আপনি ভোজন রসিক না হলেও এখানে এসে আপনি কয়েকদিন থাকলেই ভোজন রসিক হয়ে যাবেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন