খুলনা জেলার ফুলতলা উপজেলার দক্ষিনদিহীতে রবীন্দ্রনাথ কমপ্লেক্স অবস্থিত। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এখানে অবস্থিত। রবীন্দ্রনাথের স্ত্রীর নাম ছিল মৃণালিনী।
রবীন্দ্রনাথের শ্বশুরবাড়ি খুলনা থেকে ৩৬.৯ কিলোমিটার এবং যশোর থেকে ৪৬.৯ কিলোমিটার দূরে অবস্থিত। খুলনা থেকে ফুলতলায় যাওয়ার নির্দেশনা পেতে এখানে ক্লিক করুন http://bit.ly/1lQTLec. যশোর থেকে ফুলতলায় যাওয়ার নির্দেশনা পেতে এখানে ক্লিক করুন http://bit.ly/1flQKu8.
খুলনা শহরে চলাচলের জন্য রিকশা হল প্রধান মাধ্যম। বাসস্ট্যান্ড থেকে শহরের কেন্দ্রে অথবা শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে মাত্র ১০/- টাকা রিকশা ভাড়ায় যেতে পারবেন। কাছে অবস্থিত স্থানে যেতে রিকশাভাড়া দিতে হবে ৪/- টাকা। তবে, দুরের পথের জন্য আপনি স্কুটার (তিন চাকার অটোরিকশা) ভাড়া করতে পারবেন।
ঢাকা থেকে সরাসরি সড়কপথে খুলনায় যেতে পারবেন। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি টার্মিনাল, ফোনঃ ৮০১৫৩৬৬, ৮০১১৭৫০, ৯০০৩৩৮০
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
২। গ্রিন লাইন (শীতাতপ নিয়ন্ত্রিত):
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ৯৩৫৬৫০৬
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ৭৫৫২৭৩৯
কলাবাগান কাউণ্টার, ফোনঃ ৯১১২২৮৭
ভাড়াঃ প্রায় ৬০০/-টাকা
৩। ঈগল পরিবহন:
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮,৮০১৭৩২০, ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/-টাকা
ঢাকার সাথে খুলনার নদীপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে রকেট স্টিমার প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শুক্রবার চলাচল করে।
ফোনঃ ০৪১-৭২৫৭৫৩
ডেকের ভাড়াঃ ১৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ২৩৮০/-টাকা
প্রথম শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ১১৯০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (দুই আসন বিশিষ্ট), ভাড়াঃ ১৮৮০/-টাকা
দ্বিতীয় শ্রেণীর কেবিন (এক আসন বিশিষ্ট), ভাড়াঃ ৭২০/-টাকা
ঢাকার সাথে খুলনার রেলপথে যোগাযোগ রয়েছে। ঢাকা ও খুলনার মধ্যে চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
সুন্দরবন এক্সপ্রেসঃ শুক্রবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২৩৫/- টাকা থেকে ১০৫৬/- টাকা
চিত্রা এক্সপ্রেস: সোমবার ব্যাতিত প্রতিদিন চলাচল করে;
ভাড়াঃ ২২৫/- টাকা থেকে ৭২০/-টাকা
আপনার সুবিধার্থে খুলনায় থাকার জন্য কিছু হোটেল এবং রেস্টহাউজ সম্পর্কে তথ্য প্রদান করা হলঃ
১। সিএসএস রেস্ট হাউজ
যোগাযোগঃ ০৪১-৭২২৩৫৫
২। হোটেল ক্যাসেল সালাম
যোগাযোগঃ ০৪১-৭৩০৭২৫
৩। হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল
যোগাযোগঃ ০৪১-৮১৩০৬৭-৯
৪। প্ল্যাটিনাম জুট মিলস লিমিটেড রেস্ট হাউজ, ফোনঃ ০৪১-৭৬২৩৩৫
১। কমপ্লেক্সের অভ্যন্তরে রক্ষিত বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র ঘুরে দেখতে পারেন।
২। ছবি তুলতে পারেন।
কমপ্লেক্সের অভ্যন্তরে খাওয়ার ব্যবস্থা না থাকায় আশেপাশে আপনাকে খাওয়ার জন্য হোটেল অথবা রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে।
১। খুলনায় আসলে শহরের উত্তরে খান ই সবুর রোডে অবস্থিত নিউ মার্কেটে আসতে পারেন। খুব জাঁকজমকপূর্ণ না হলেও দোতলা এই মার্কেটে বিভিন্ন জিনিস কিনতে পারবেন যেমনঃ কাপড়, ইলেকট্রনিক সামগ্রী, মোবাইল ফোন, সিডি, ভিসিডি ইত্যাদি।
২। খুলনা লাসসি এবং ফালুদা বেশ জনপ্রিয়। এসব পানীয়ের স্বাদ নিতে ডাকবাংলোর মোড় এবং পিকচার প্যালেস মোড়ে অবস্থিত ডিলাক্স অথবা সৌরভ রেস্টুরেন্টে আসতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!