রানীখং গির্জা

ধরন: গির্জা
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

সাধারণত আদিবাসীদের বসবাসের স্থানের আশেপাশে মিশনারিজদের কর্মকাণ্ড ভালভাবে পরিলক্ষিত হয়। দুর্গাপুর থানায় আদিবাসী হাজং সম্প্রদায় এবং গারো সম্প্রদায়ের বসবাসের কারনে এখানে বেশ কিছু গির্জা রয়েছে। বিজয়পুর বিজিবি ক্যাম্পে যাওয়ার পথে রানীখং গির্জা আপনার চোখে পরবে। সম্ভবত ১৯১০ সাল থেকে ১৯১৫ সালের মধ্যে এই গির্জাটি নির্মিত হয়েছিল। এখান থেকে কিছু মানুষ ঢাকায় বিশপের কাছে গিয়ে তাদের গ্রামে মিশনারিজ চেয়ে অনুরোধ করেছিল। তবে দুর্গম যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য কারনে বিশপ তাদের অনুরোধ রক্ষা করতে পারেননি। তবে তিনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন যেকারনে পরবর্তী বিশপ এখানে সফলতার সাথে গির্জা স্থাপনে সমর্থ হন। সোমেশ্বরী নদীর পাশে একটি ছোট পাহাড়ের উপর এই গির্জাটি অবস্থিত। এখানকার শান্ত পরিবেশে পাহাড়ের পাদদেশে নদীর নয়নাভিরাম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এখানে আপনি যতক্ষণ চাইবেন থাকতে পারেবেন।


কিভাবে যাবেন

ঢাকা থেকে কিভাবে নেত্রকোনায় পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন ।নেত্রকোনা থেকে আপনি যেকোন স্থানীয় বাহনে করে গির্জায় পৌছাতে পারবেন। 

কিভাবে পৌঁছাবেন: নেত্রকোনা জেলা

দেশের বিভিন্ন স্থান থেকে নেত্রকোনায় সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৮ কিলোমিটার (ঢাকা-ময়মনসিংহ ১২০ কিলোমিটার, ময়মনসিংহ-নেত্রকোনাঃ ৬৮ কিলোমিটার)।

ঢাকা থেকে নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেন নং ৭৭৭ (আন্তঃনগর হাওড় এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ রাত ১১:৫০ মিনিট

২। ট্রেন নং ৪৩ (মহুয়া এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ দুপর ১২: ২০ মিনিট

কোথায় থাকবেন

নেত্রকোনায় থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। ওয়াই এম সি এ রেস্টহাউজ
যোগাযোগঃ বিপ্লব রাংসা
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭৪৩৩০৬২৩০

২। স্বর্ণা গেস্টহাউজ
যোগাযোগঃ মিসেস বিনিতা দাওয়া
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭১২২৮৪৬৯৮

৩। সুশং রেসিডেণ্ট হোটেল
যোগাযোগঃ মোঃ আব্দুল গনি
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯১৪৭৯১২৫৪

৪। হোটেল মদিনা
যোগাযোগঃ সোরওয়ারদি সুরুজ
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯২৪১৮১৪৫৫

খাবার সুবিধা

নেত্রকোনায় খাওয়ার জন্য আপনি বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট পাবেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন