গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের পানিসম্পদ মন্ত্রনালয়ের অধীনে একটি জাতীয় প্রতিষ্ঠান হল নদী গবেষণা ইন্সটিটিউট (আরআরআই)। একজন মহাপরিচালক এই ইন্সটিটিউটের সর্বচ্চো পদে আসীন আছেন যিনি বোর্ড অফ গভর্নরস এর অনুমোদিত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের দায়িত্ব পালন করেন। এই ইন্সটিটিউটের অধীনে তিনটি বিভাগ রয়েছে। এগুলো হলঃ হাইড্রলিক রিসার্চ, জিওটেকনিক্যাল রিসার্চ এবং প্রশাসন ও অর্থ।
বাংলাদেশের উন্নয়নের জন্য চাহিদা অনুযায়ী পানিসম্পদ গড়ে তোলার পরিকল্পনা এবং কার্যক্রম গ্রহনের জন্য আরআরআইকে প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই আরআরআই বিভিন্ন বিষয় যেমনঃ রিভার হাইড্রলিক্স, স্থাপনা এবং সেচ সংক্রান্ত হাইড্রলিক্স, কোসটাল হাইড্রলিক্স, সয়েল মেকানিকস, ম্যাটেরিয়াল টেস্টিং এন্ড কোয়ালিটি কন্ট্রোল, সেডিমেণ্ট টেকনোলজি, হাইড্র কেমিস্ট্রি এন্ড জিও কেমিস্ট্রি এন্ড ইন্সট্রুমেনশনসহ বিভিন্ন সমস্যার উপর নানা ধরনের পরীক্ষা, সমীক্ষা এবং গবেষণা পরিচালনা করছে। বিভিন্ন পানিসম্পদ উন্নয়ন সংক্রান্ত পরিকল্পনা এবং পদক্ষেপ গ্রহনের ক্ষেত্রে এসব পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা বিভিন্ন তথ্য এবং সুপারিশ প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
প্রতিষ্ঠার পর থেকেই আরআরআইতে ফিজিকাল মডেলিং এর সুবিধা রয়েছে। সম্প্রতি এখানে গানিতিক মডেলিং এর ব্যবস্থা যোগ করা হয়েছে। বিভিন্ন পানিসম্পদ উন্নয়ন সম্পর্কিত প্রকল্পে নির্ভুল বিচারের মাধ্যমে সমাধান বের করার ক্ষেত্রে ফিজিকাল মডেলিং এবং গানিতিক মডেলিং এর প্রয়োজনীয়তা উপলব্ধি করা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন পানি ব্যবস্থাপনাকে ভালভাবে বুঝে প্রকৌশল সম্পর্কিত সমস্যার নিরাপদ এবং সুলভ সমাধান অর্জনের লক্ষ্যে আরআরআই ফিজিকাল মডেলিং এবং গানিতিক মডেলিং ব্যবহারের মাধ্যমে হাইব্রিড মডেলিং এপ্রোচ প্রনয়নের চেষ্টা করে চলেছে। বাঁধ, হেড রেগুলেটর এবং বিভিন্ন প্রশিক্ষন কার্যক্রম প্রণয়নের উদ্দেশ্যে এই ইন্সটিটিউট নদীর গতিপথ এবং নদীতে প্রাণী ও উদ্ভিদের অস্তিত্বের উপর বিভিন্ন ধরনের সমীক্ষা পরিচালনা করছে।
এছাড়া আরআরআই মাটি, পানি, পলির নমুনা ছাড়াও বিডব্লিউডিবির বিভিন্ন প্রকল্প এবং অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত নির্মাণ সামগ্রীর নমুনাও পরীক্ষা করে থাকে। ১৯৯৮ সালের সেপ্টেম্বর থেকে আরআরআই বছরে তিনবার নিউজ লেটার প্রকাশ করে আসছে যেখানে বিভিন্ন প্রকল্পে আরআরআই এর কার্যক্রম, গবেষণা কর্মকাণ্ড, সাংস্কৃতিক কার্যক্রম, সহ বিভিন্ন খবর প্রকাশিত হয়ে থাকে। এই নিউজ লেটারটি বিনামূল্যে বিভিন্ন সমমনা প্রতিষ্ঠানে প্রদান করা হয়ে থাকে। এর ফলে সমমনা প্রতিষ্ঠানগুলো আরআরআইএর কাজের পরিধি এবং গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হচ্ছে।
এছাড়া ১৯৯১ সাল থেকে আরআরআই ‘টেকনিক্যাল জার্নাল’ নামে একটি জার্নাল নিয়মিত প্রকাশ করে আসছে। ২০০০ সালে এই জার্নালটি আইএসএসএন সনদ অর্জন করে এই জার্নালটিকে একটি ক্রম প্রধান করা হয় (আইএসএসএন ১৬০৬-৯২৭৭)। এই জার্নালে বিভিন্ন ক্ষেত্রে পরিচালিত গবেষণা কার্যক্রম এবং বিভিন্ন প্রকল্পের কেস স্টাডি অন্তর্ভুক্ত করা হয়ে থাকে।
আরআরআই এর রয়েছে নয় সদস্য বিশিষ্ট বোর্ড অফ গভর্নরস। গণপ্রজাতন্ত্রী বাংলাদশ সরকারের মাননীয় পানিসম্পদ মন্ত্রী বোর্ড অফ গভর্নরসের সভাপতি। বোর্ড অফ গভর্নরস আরআরআই এর কার্যক্রম পর্যালোচনা এবং মূল্যায়ন করা ছাড়াও ইন্সটিটিউটের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাবনা অনুমোদন করে থাকে।
ঢাকা থেকে ফরিদপুর যাওয়ার নির্দেশনা অনুসরণ করুন। জানতে এখানে ক্লিক করুন।
বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা বিভাগের অধীনে অবস্থিত একটি জেলার নাম ফরিদপুর। ২০৭২.৭২ বর্গকিলোমিটার আয়তনের এই জেলার উত্তর ও পূর্বে পদ্মা নদী এবং নদীর ওপারে মানিকগঞ্জ, ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা অবস্থিত। এছাড়া, ফরিদপুর জেলার পূর্বে মাদারীপুর জেলা, দক্ষিনে গোপালগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজবাড়ি, নড়াইল এবং মাগুরা জেলা অবস্থিত। ঢাকা থেকে টঙ্গী এবং বাইপাইল হয়ে নদী অতিক্রম করে সড়কপথে ফরিদপুরে পৌছাতে প্রায় ৪ ঘণ্টা সময় লাগবে। সড়কপথে ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব ১৩৮ কিলোমিটার।
ঢাকা থেকে ফরিদপুরে এবং ফরিদপুর থেকে ঢাকায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাবিল পরিবহন
ঠিকানাঃ ১৫/১, পুরাতন গাবতলি, মিরপুর, ঢাকা-১২১৮
ফোনঃ ০২-৯০০৭০৩৬, ০২-৯০১১১৪৩
২। গোল্ডলাইন এবং আজমিরি এন্টারপ্রাইজ (শীতাতপ নিয়ন্ত্রিত; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৬৯৮৮
মোবাইলঃ ০১৭৫৫৫২২২০০, ০১৭৩৩২০৮৮৭
৩। জাকের এন্টারপ্রাইজ (নন এসি বাস সার্ভিস; ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০১৭১২৪২৪১৩৪
৪। সাউদিয়া পরিবহন( ফরিদপুর-ঢাকা)
ফোনঃ ০৬৩১-৬৩৬৪৪
মোবাইলঃ ০১৯১৬১৩৬৫৩১, ০১৭১৭৬০৫৫৭৬
ফরিদপুরে থাকার জন্য হোটেল ও গেস্ট হাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হোটেল র্যাফেলস ইন
বেসরকারি এই হোটেলে ৩২টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬১১০৬
২। হোটেল লাক্সারি (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৬৫টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬২৬২৩
৩। হোটেল পদ্মা (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৪৫টি কক্ষ রয়েছে
মুজিব সড়ক, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬২৬৮৫
৪। হোটেল পার্ক প্যালেস (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৩৮টি কক্ষ রয়েছে
ফোনঃ ০১৫৫৬৩২৭০৬৭
৫। হোটেল শ্যামলী (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ১৩টি কক্ষ রয়েছে
মুজিব সড়ক, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬৪৫৩৮
৬। হোটেল জোনাকি (আবাসিক)
বেসরকারি এই হোটেলে ৪৪টি কক্ষ রয়েছে
গোয়ালচামট, ফরিদপুর
ফোনঃ ০৬৩১-৬৪১৬৮
৭। আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট গেস্ট হাউজ
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক ধান গবেষণা ইন্সটিটিউট
ভাঙ্গা, ফরিদপুর
সরকারি এই গেস্ট হাউজে নন এসি কক্ষের ভাড়া ১০০/- টাকা
ফোনঃ ০৬৩২৩৫৬৩২৯
ফরিদপুর শহরে খাওয়ার জন্য বেশকিছু ভালমানের হোটেল ও রেস্টুরেন্ট পেয়ে যাবেন। ফরিদপুর শহরে কোথায় খাবেন, জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!