সাতছড়ি জাতীয় উদ্যান সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ২৪৩ একর আয়তনের এই পার্কটি শ্রীমঙ্গলের ৫৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে হবিগঞ্জে অবস্থিত। লাউয়াছড়া জাতীয় উদ্যানের চেয়ে কম জনপ্রিয় হলেও এই উদ্যানের গাছপালা ও প্রাণীর সংখ্যা লাউয়াছড়া জাতীয় উদ্যানের চেয়ে অনেক বেশী এবং এই উদ্যানে মানুষের হস্তক্ষেপও কম। এখানে অবস্থিত সাতটি ছড়া থেকে স্থানটির নাম হয়েছে ‘সাতছড়ি’। এই উদ্যানের পশুপাখিদের মধ্যে আছেঃ পাহাড়ি গিবন, মেছোবাঘ, বুনোপাখি, কাঠঠোকরা, ধনেশ ইত্যাদি।
ঢাকা থেকে হবিগঞ্জ ও চুনারুঘাটে কিভাবে যাবেন ইতিমধ্যেই জানানো হয়েছে। হবিগঞ্জে নেমে রিক্সা বা লোকাল যানবাহনে চড়ে এই পার্কে যেতে পারবেন।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
১। শ্রীমঙ্গল টি রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;
ঠিকানাঃ বাংলাদেশ চা বোর্ড, ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;
২। হোটেল টি টাউনঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
ডিলাক্স নন এসিঃ ১০০০/- টাকা থেকে ১২৫০/- টাকা; দুজনের থাকার জন্য কক্ষঃ ১৩৫০/- টাকা, স্যুইটঃ ১৫৫০/- টাকা থেকে ১৮৫০/- টাকা;
ঠিকানাঃ ধাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল;
৩। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবঃ
আরমান খান (ভারপ্রাপ্ত প্রধান ব্যবস্থাপক), শ্রীমঙ্গল, ফোনঃ +৮৮০১৭৩০৭৯৩৫৫২-৫৯;
1. বার্ড সাফারি- বার্ড সাফারিতে বেড়াতে এলে এখানকার বিভিন্ন প্রকারের পাখির সৌন্দর্যে আপনি বিমোহিত হবেন।
2. জঙ্গল সাফারি- বিশাল আয়তনের এই জঙ্গলে আপনি রোমাঞ্চকর মনোভাব নিয়ে ঘুরে বেড়াতে পারবেন । যারা বনের মধ্যে দুর্গম যাত্রা করে আনন্দ পান তাদের জন্যও এই উদ্যানটি একটি আদর্শ স্থান। ছবি তোলা যদি আপনার শখ হয়ে থাকে তবে এই উদ্যানের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি তুলতে আপনাকে আসতে হবেই।
চুনারুঘাট ও মাধবপুরে খাওয়ার জন্য বেশকিছু রেস্টুরেন্ট রয়েছে।
১। ১লা অক্টোবর থেকে ৩০শে এপ্রিল হল এই উদ্যানে বেড়াতে আসার সর্বোৎকৃষ্ট সময়।
২। উদ্যানের মধ্যে কোন রেস্টুরেন্ট না থাকায় আপনি সাথে খাবার ও পানি রাখতে পারেন।
দ্রষ্টব্যঃ আপনি মাধবপুরের অন্যান্য আকর্ষণীয় স্থানগুলোতেও যেতে পারেন যেগুলোর মধ্যে আছেঃ ফ্রুটস ভ্যালি, এশিয়ার সর্ববৃহৎ চা বাগান (সুরমা চা বাগান), বাঘাসুরা রাজবাড়ি, তেলিয়াপাড়া চা বাগানের স্মৃতিস্তম্ভ, হযরত সোলেমান ফতেহাজির মাজার শরীফ ইত্যাদি।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!