১৫২৮ সালে প্রাচীন বাংলায় শাহজাদপুর মসজিদ নির্মিত হয়। অনেক মানুষের বিশ্বাস এটি একটি ১৪শ শতকের স্থাপত্য যা নির্মাণ করেছিলেন শাহ মখদুম (রঃ)। এখানে তারিখ উল্লেখ করে কোন শিলালিপি পাওয়া যায়নি। মসজিদটির স্থাপত্যশৈলী এবং নকশা দেখে মনে হয় এটি ১৪শ শতকের। মসজিদটি একটি চারকোনা গম্বুজাকৃতির। মসজিদটি বাইরের দিক দিয়ে ১৯.১৩ মিটার লম্বা এবং ১২.৬ মিটার প্রশস্ত এবং ভেতর থেকে ১৫.৭৭ মিটার লম্বা এবং ৯.৬০ মিটার প্রশস্ত। মসজিদটির দেয়াল ১.৫ মিটার পুরু। মসজিদের ভেতর তীক্ষ্ণ ধনুক আকৃতির তোরণ সহ পাথরের পিলারওয়ালা দুইটি সাড়ি আছে। এছাড়াও এখানে ৮ টি কালো পিলার আছে। মেহরাবের পশ্চিম দেয়ালের সমান্তরাল ভাবে মসজিদে প্রবেশের জন্য ৫টি ধনুক আকৃতির প্রবেশ পথ আছে। মসজিদের ছাদটি সামান্য বাঁকানো যেমনটি সুলতানি আমলে দেখা যেতো। মসজিদটিতে বাংলার সুলতানি আমলের বৈশিষ্ট্য বিদ্যমান।
শাহজাদপুর মসজিদ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দূরত্ব ৪০.২ কিলোমিটার। সিরাজগঞ্জে পৌঁছে আপনি এখানে বাস অথবা সিএনজি অটো রিকশায় আসতে পারেন। শাহজাদপুর মসজিদের দিক নির্দেশনার জন্য ক্লিক করুন http://bit.ly/1kEnkNl
সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।
ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩
২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১
Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.
সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ
১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক।
২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ।
৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ।
৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
১। সুলতানি আমলের স্থাপত্য শৈলী প্রত্যক্ষ করতে পারেন।
২। মসজিদে নামাজ পড়তে পারেন।
৩। মসজিদের ছবি তুলতে পারেন।
এখানে খাওয়ার কোন ব্যবস্থা নেই। আপনাকে কাছাকাছি হোটেল এবং রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে।
থাকার ব্যাবস্থা সম্পর্কে আরও তথ্যর জন্য ক্লিক করুন http://www.sirajganj.gov.bd/node/10283
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!