শ্যামনগর জমিদার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় অবস্থিত। সাতক্ষীরার শ্যামনগরে রয়েছে বেশকিছু দর্শনীয় স্থান যেগুলোর মধ্যে এই জমিদারবাড়িটি অন্যতম। শ্যামনগরের জমিদারবাড়ির পুরো নাম হল ‘হরিচরণ জমিদারবাড়ি শ্যামনগর’। জমিদার হরিচরণ ১৯ শতকের শেষদিকে এই জমিদারবাড়িটি নির্মাণ করেন।
ঢাকার কল্যাণপুর অথবা গাবতলি থেকে সরাসরি বাসে করে সড়কপথে পাঁচ থেকে ছয় ঘণ্টায় সাতক্ষীরায় পৌছাতে পারবেন। রাস্তার অবস্থা ভাল হওয়ায় যাত্রাপথে আপনার কোন কষ্টই হবে না। সাতক্ষীরা শহরে এক স্থান থেকে অন্য স্থানে অল্প ভাড়ায় রিকশায় করে চলাচল করতে পারবেন। তবে, জমিদারবাড়িতে পায়ে হেঁটে যাওয়াই ভাল এতে করে সবকিছু ভাল করে দেখতে পারবেন। সাতক্ষীরা থেকে ঢাকায় সরাসরি বাসে করে ফিরতে পারবেন।
ঢাকা থেকে সাতক্ষীরায় শুধুমাত্র সড়কপথে যাওয়া যায়।
আপনি ফেরিতে করে নদী অতিক্রম করে বাসে করে সাতক্ষীরায় যেতে পারবেন। ঢাকা থেকে সাতক্ষীরায় চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। ঈগল পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১৭৬৯৮, ৮০১৭৩২০
২। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৫৯
৩। এ কে ট্র্যাভেলস
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০২-৮০৩২৯১৬, ০১১৯১৬২০৬২১
ভাড়াঃ ৫৫০/- টাকা (নন-এসি), ১০০০/- টাকা (শীতাতপ নিয়ন্ত্রিত)
সাতক্ষীরায় থাকার জন্য খুব বেশি হোটেল নেই। তবে, এখানকার হোটেলগুলোর মান আপনার প্রত্যাশা পুরন করবে না। এখানকার থাকার ব্যবস্থার উন্নতি সাধন করা প্রয়োজন। সাতক্ষীরায় থাকার জন্য হোটেলের মধ্যে রয়েছেঃ
১। মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্ট, সাতক্ষীরা
ফোনঃ ০১৭১২১০৪৪৩৯, ০১৭১৯৭৬৯০০৯, ০১১৯১৮১২২৫৭
২। বরসা রিসোর্ট
এ, কে, এম, আনিছুর রহমান
গ্রামঃ কলবাড়ী, ইউনিয়নঃ ৯নং বুড়িগোয়ালিনী, উপজেলাঃ শ্যামনগর, জেলাঃ সাতক্ষীরা।
ফোনঃ 01715251963
৩। গোপালপুর পিকনিক কর্নার
জনাব শেখ মোকসেদ আলী
গোপালপুর, শ্যামনগর, সাতক্ষীরা।
৪। সুন্দরবন হোটেল
জনাব ডাঃ শাহাজান
নকিপুর বাস ষ্ট্যান্ড, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৭১০১২৬৬২৪
৫। হোটেল সৌদিয়া
জনাব শহিদুল ইসলাম
নকিপুর বাস ষ্ট্যান্ড, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৭১১৪৫০০৩০
৬। হোটেল জিকে আই
মোঃ আবু মুছা সরদার
কলেজ রোড মোড় (জনতা ব্যাংকের উপর),
শ্যামনগর সদর, শ্যামনগর, সাতক্ষীরা।
ফোনঃ ০১৯১৬৬৬৯৮২১
জমিদারবাড়ির চমৎকার স্থাপত্যশৈলী উপভোগ করতে পারেন।
সাতক্ষীরায় খাঁটি উপাদানে প্রস্তুত করা নানা পদের মজাদার খাবার খেতে পারবেন। আপনি ভোজনরসিক হয়ে থাকলে সাতক্ষীরা আপনার জন্য যথার্থ স্থান। তবে, ভোজন রসিক না হয়ে থাকলেও এখানে কয়েকদিন থাকলেই আপনি একজন ভোজন রসিক হয়ে যাবেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!