বান্দরবান জেলার রুমা উপজেলার অন্যতম আকর্ষণীয় ঝর্ণা হলো জিংসিয়াম সাইতার। জিংসিয়াম সাইতারের বিশেষ বৈশিষ্ট্য হল এই ঝর্ণা দিয়ে পানি পরার সময় তিনভাগে ভাগ হয়ে যায় যা এক কথায় নয়নাভিরাম। এই ঝর্ণার কাছেই বাস করে আদিবাসী বাওম সম্প্রদায় যারা নিত্যদিনের কাজে জিংসিয়াম সাইতারের পানি ব্যবহার করে। এই ঝর্ণার পানি বান্দরবানের মত দুর্গম এলাকায় বাওম সম্প্রদায়ের জীবনধারন সহজ করেছে।
জিংসিয়াম সাইতার দেখতে যেতে চাইলে আপনাকে প্রথমেই বান্দরবানে পৌছাতে হবে। বাংলাদেশের জেলাগুলো থেকে সড়কপথে বাসে করে বান্দরবানে পৌছাতে পারবেন।
ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।
বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫
রুমানাপাড়ায় কাছাকাছি তিনটি ঝর্ণা দেখতে পারবেন। এই তিনটি ঝর্ণায় যেতে সাথে করে অবশ্যই গাইড রাখবেন। তবে বাঙালি গাইডের চেয়ে আদিবাসী গাইড নেওয়াই শ্রেয়। প্রতিদিন গাইডকে আপনার প্রায় ৬০০/- টাকা দিতে হবে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!