চাঁদ খাঁ মসজিদ নামে পরিচিত চাঁদগাজী মসজিদটি ফেনী জেলার একটি প্রাচীন মসজিদ যেটি হিজরি ১১১২ সালে নির্মাণ করা হয়। মসজিদের সামনের দরজায় রক্ষিত শিলালিপি থেকে জানা যায় জনৈক চাঁদ গাজী ভুইয়া নামক এক ব্যাক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের তিনটি গম্বুজই এক সারিতে অবস্থিত যেগুলোর মধ্যে মাঝখানের গম্বুজটির আকার অন্যান্য গম্বুজগুলোর তুলনায় বড়। চাঁদ গাজী ভুইয়া মসজিদের গম্বুজগুলোর উপরে পাতা এবং কলসের নয়নাভিরাম নকশা রয়েছে যা মসজিদের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।
গম্বুজগুলো ব্যতিত এই মসজিদের দেয়ালের উপর সমান্তরালভাবে ১২ টি মিনার রয়েছে যেগুলোর স্থাপত্যশৈলী একই ধরনের। মিনারগুলোর মধ্যে চারটি চার কোণায় অবস্থিত এবং বাকি ৮টি মিনার দেয়ালের উপর অবস্থিত। চাঁদ গাজী ভুইয়া মসজিদের পূর্ব দিকের দেয়ালে এবং সামনের দরজার উপরে টেরাকোটার নকশা রয়েছে।
এই মসজিদটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলায় অবস্থিত। চাঁদগাজী ভুইয়া মসজিদ পৌছানোর নির্দেশিকা নিম্নে প্রদান করা হলঃ
১। প্রথমেই সিএনজি অটোরিকশায় করে আপনাকে ছাগলনাইয়া উপজেলায় আসতে হবে। শেয়ারে আসলে আপনাকে ২০/- টাকা ভাড়া দিতে হবে এবং পুরো সিএনজি ভাড়া নিলে আপনাকে প্রায় ১০০/- টাকা ভাড়া গুনতে হবে।
২। ছাগলনাইয়া থেকে ১২/-টাকা ভাড়ায় সিএনজি অটোরিকশায় করে চাঁদগাজী বাজারে পৌছাতে পারবেন।
৩। বাজার থেকে পায়ে হেঁটে অথবা রিকশায় করে চাঁদ গাজী ভুইয়া মসজিদে যেতে পারবেন। চাঁদগাজী ভুইয়া মসজিদটি বাজার থেকে মাত্র ১০ মিনিট থেকে ১৫ মিনিটের হাঁটা পথের দূরত্বে অবস্থিত।
বাংলাদেশের দক্ষিন অংশে অবস্থিত একটি ছোট জেলার নাম ফেনী। ফেনী জেলার উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে চট্রগ্রাম জেলা, দক্ষিনে বঙ্গোপসাগর এবং পশ্চিমে নোয়াখালী জেলা ও কুমিল্লা জেলা অবস্থিত।
ঢাকার সাথে ফেনীর সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি ঢাকা থেকে বাসে করে ফেনীতে পৌছাতে পারবেন। ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। স্টারলাইন পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, যোগাযোগঃ ০১৯৭৩২৫৯৬৫৩, ০১৯৭৩২৫৯৬২১, ০১৯৭৩২৫৯৭২৪
২। এস আলম পরিবহন
যোগাযোগঃ ০১৮২২৯১৫৫৯৫
ঢাকা ও ফেনীর মধ্যে রেলযোগাযোগও রয়েছে। ঢাকা থেকে চট্রগ্রামে চলাচলকারী ট্রেনে চড়ে ফেনীতে নেমে যেতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও ফেনীর মধ্যে চলাচলকারী ট্রেনগুলো সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। মহানগর গোধূলি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ দুপুর ৩টায়
চট্রগ্রামে পৌছায়ঃ রাত ৯:৩৫ মিনিটে
২। মহানগর প্রভাতি
ঢাকা থেকে ছেড়ে যায়ঃ সকাল ৭:৪০ মিনিটে
চট্রগ্রামে পৌছায়ঃ দুপর ২:৩০ মিনিটে
ফেনী জেলায় থাকার ব্যবস্থা মাঝারি মানের তাই থাকার ব্যবস্থার উন্নতি করার যথেষ্ট প্রয়োজন রয়েছে এখানে। আপনার সুবিধার্থে ফেনীতে থাকার জন্য কিছু হোটেল ও গেস্টহাউজ সম্পর্কে নিম্নে তথ্য প্রদান করা হলোঃ
১। ইদ্রিসিয়া হোটেল
ঠিকানাঃ স্টেশন রোড, ফেনী, ফোনঃ ০১৭১৪২৬৮৬৫৯
২। ফেনী সার্কিট হাউজ
ঠিকানাঃ বিজাসিংহদীঘিরপাড়, মহীপাল, ফেনী, ফোনঃ ০১৭১৩১৮৭৩০৪
৩। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ জেলা পরিষদ ডাকবাংলো, ফেনী
ফোনঃ ০৩৩১-৭৩১৮৪
এখানে খাওয়ার জন্য বেশকিছু ভালোমানের হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
ভালো লাগলো, দারুন তথ্য, অন্যান্য জেলার এমন নিদশন তুলে ধরা দরকার ?