বাংলাদেশের অন্যতম এই নদীটির বিভিন্ন নাম রয়েছে যেমনঃ কংস, কংসাই, কংসবতী ইত্যাদি। ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার মধ্যে দিয়ে এই নদীটি বয়ে গিয়েছে। ভারতের গারো পাহাড় থেকে উৎপত্তি হয়ে এই নদীটি কংস নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং জারিয়াঝানজাইল নামক স্থানে সোমেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। সোমেশ্বরী নদীর সাথে মিলিত হবার পর নদীটির নাম কংসই রয়েছে।
কংস সেতুর কাছে নদীর উভয় প্রান্তে দুটি বাজার রয়েছে। একটি বাজারের নাম জারিয়া এবং অপরটির নাম ঝানজাইল। স্থানীয়রা এই জায়গাটিকে জারিয়া ঝানজাইল নামে বলে আসছে। ধীরে ধীরে নদীটির চলার পথ সরু হয়ে এসেছে এবং সুনামগঞ্জে এই নদীটি বাংলাদেশের অন্যতম নদী সুরমার সাথে মিলিত হয়েছে।
জিপিএস এ কংস নদীর অবস্থান হল (২৫°০’৪৬.৫৯”উ, ৯০°৩৮’৫০.০০”পু)
ঢাকা থেকে নেত্রকোনা জেলায় কিভাবে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থান থেকে নেত্রকোনায় সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৮ কিলোমিটার (ঢাকা-ময়মনসিংহ ১২০ কিলোমিটার, ময়মনসিংহ-নেত্রকোনাঃ ৬৮ কিলোমিটার)।
ঢাকা থেকে নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেন নং ৭৭৭ (আন্তঃনগর হাওড় এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ রাত ১১:৫০ মিনিট
২। ট্রেন নং ৪৩ (মহুয়া এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ দুপর ১২: ২০ মিনিট
নেত্রকোনায় থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। ওয়াই এম সি এ রেস্টহাউজ
যোগাযোগঃ বিপ্লব রাংসা
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭৪৩৩০৬২৩০
২। স্বর্ণা গেস্টহাউজ
যোগাযোগঃ মিসেস বিনিতা দাওয়া
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭১২২৮৪৬৯৮
৩। সুশং রেসিডেণ্ট হোটেল
যোগাযোগঃ মোঃ আব্দুল গনি
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯১৪৭৯১২৫৪
৪। হোটেল মদিনা
যোগাযোগঃ সোরওয়ারদি সুরুজ
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯২৪১৮১৪৫৫
নয়নাভিরাম এই নদীটির পাশাপাশি জারিয়া বেইলী ব্রিজের ছবি তুলতে পারেন।
নেত্রকোনায় খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। এগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ
১। ষড়ঋতু
ঠিকানাঃ জেলা পরিষদ মার্কেট, পুরাতন আদালত সড়ক,
নেত্রকোনা ২৪০০, বাংলাদেশ
২। সারিন্দা রেস্টুরেন্ট
ঠিকানাঃ সিকে ঘোষ সড়ক, ময়মনসিংহ, বাংলাদেশ
সবসময় সাথে পান করার জন্য বিশুদ্ধ খাবার পানি রাখুন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!