পটুয়াখালী জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৯৬৯ সালের ১লা জানুয়ারি পটুয়াখালী জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। একসময় এই এলাকাটি প্রাচীন চন্দ্রদ্বীপ রাজ্যের রাজধানী ছিল। পরবর্তীতে উপজাতিদের আক্রমন এবং প্রাকৃতিক দুর্যোগের কারনে এই রাজ্যের রাজধানী বরিশালে স্থানান্তর করা হয়। ১৮শ শতকের শেষ দিকে বার্মার রাজার অত্যাচার থেকে বাঁচতে আরাকানের বৌদ্ধ উপজাতিরা পটুয়াখালীর গলাচিপা, খেপুপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালি, কলাপাড়ায় বাস করতে শুরু করে আর সে সময় থেকেই এই অঞ্চলে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। পটুয়াখালী বাংলার বিখ্যাত “জারী” ও “সারি” গানের জন্য বিখ্যাত। সাংস্কৃতিক ঐতিহ্যর পাশাপাশি পটুয়াখালীতে আছে প্রাকৃতিক সৌন্দর্য এবং চমৎকার কিছু বেড়ানোর জায়গা। “সাগরকন্যা” নামে খ্যাত কুয়াকাটা সৈকত থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তের চমৎকার মনোরম দৃশ্য পর্যবেক্ষণ করতে পারেন।
Where to stayপটুয়াখালীতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেলের তথ্য নিম্নে দেওয়া হলঃ ১। হোটেল বনানী প্যালেস, ফোনঃ ০১৭১৩৬৭৪১৮৯ ২। হোটেল কুয়াকাটা ইন, ফোনঃ ০১৭৫০০০৮১৭৭ ৩। হোটেল স্কাই প্যালেস, ফোনঃ ০১৭৭৫০৭৪৭৯ ৪। বীচ হ্যাভেন, ফোনঃ ০১৭৩০০২১৩৪১
How to goরাজধানী ঢাকা থেকে পটুয়াখালী আপনি সড়কপথে, নদীপথে এবং আকাশপথে যেতে পারেন। এই সম্পর্কিত তথ্য আপনার সুবিধার্থে নিম্নে দেওয়া হলঃ
ঢাকা থেকে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কিলোমিটার। ঢাকার সায়েদাবাদ এবং গাবতলি বাস টার্মিনাল থেকে পটুয়াখালীর উদ্দেশে বাস ছেড়ে যায়। সড়কপথে পটুয়াখালী যাওয়ার দুটি পথ রয়েছে, আপনি ঢাকা থেকে মাওয়া এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন আবার ঢাকা থেকে আরিচা এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন। এই রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা।
পটুয়াখালীতে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১।সাউদিয়া পরিবহন, সায়েদাবাদ কাউনটার, ফোনঃ ০১৯১৯৬৫৪৮৫৬, ০১৯১৯৫৬৪৮৫৭, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা, সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে যায়।
২।আবদুল্লাহ পরিবহন, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা।
৩।হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
৪।ঈগল পরিবহন , ভোর ৬ টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পরপর ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩৫০ টাকা।
ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার জন্য লঞ্চ হল একটি আরামদায়ক এবং সাশ্রয়ী মাধ্যম। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায় বেশকিছু লঞ্চ পটুয়াখালীর দিকে ছেড়ে যায়। এই লঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ সৈকত, সাত্তার খান, আঁচল এবং সুন্দরবন। লঞ্চগুলির ভাড়া নিম্নরুপঃ
ডেকে চড়ে গেলে খরচ পরবে ১৫০/- টাকা।
সিঙ্গেল কেবিনঃ ৩৫০/- টাকা।
ডবল কেবিনঃ ৬০০/- টাকা।
পরিবারসহ গেলে খরচ পরবে ৭০০/- টাকা।
ভিআইপি এসি কেবিনঃ ১৫০০/- টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল।
ঢাকা থেকে আকাশপথে বরিশালে পৌঁছে আপনাকে সড়কপথে পটুয়াখালী পৌছাতে হবে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ একমাত্র বরিশালে ফ্লাইট পরিচালনা করে। ইউনাইটেড এয়ারওয়েজের ভাড়া ৩৯২৫/- টাকা থেকে শুরু। ইউনাইটেড এয়ারওয়েজ সম্পর্কে আরও তথ্যর জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।