গঙ্গামাটি রিজার্ভ ফরেস্ট (কুয়াকাটা)

ধরন: বন
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

কুয়াকাটার একটি ছোট ম্যানগ্রুভ বন হল গঙ্গামাটি রিজার্ভ ফরেস্ট। সুন্দরবনের একটি বর্ধিত অংশ এই রিজার্ভ ফরেস্ট বনের প্রাণীদের সাগরের জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে থাকে। কুয়াকাটায় অবস্থিত হোটেলগুলো থেকে এই রিজার্ভ ফরেস্ট নিকটেই অবস্থিত।

এই স্পটটি সম্পর্কে আমাদের আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন। যদি আপনাদের কাছে আরো তথ্য ও ছবি থাকে তাহলে আমাদের ওয়েবসাইটে যোগ করতে পারেন। তথ্য প্রদানকারী হিসেবে আপনার নাম প্রকাশ করা হবে।


কিভাবে যাবেন

কুয়াকাটা সৈকত থেকে মোটর সাইকেলে চড়ে আপনি এই রিজার্ভ ফরেস্টে পৌঁছে যেতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: পটুয়াখালী জেলা

রাজধানী ঢাকা থেকে পটুয়াখালী আপনি সড়কপথে, নদীপথে এবং আকাশপথে যেতে পারেন। এই সম্পর্কিত তথ্য আপনার সুবিধার্থে নিম্নে দেওয়া হলঃ

ঢাকা থেকে পটুয়াখালীর সড়কপথে দূরত্ব ৩১৯ কিলোমিটার। ঢাকার সায়েদাবাদ এবং গাবতলি বাস টার্মিনাল থেকে পটুয়াখালীর উদ্দেশে বাস ছেড়ে যায়। সড়কপথে পটুয়াখালী যাওয়ার দুটি পথ রয়েছে, আপনি ঢাকা থেকে মাওয়া এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন আবার ঢাকা থেকে আরিচা এবং বরিশাল হয়ে পটুয়াখালী পৌছাতে পারেন। এই রুটে চলাচলকারী বাসগুলোর ভাড়া ৪৫০ টাকা থেকে ৭০০ টাকা।
পটুয়াখালীতে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১।সাউদিয়া পরিবহন, সায়েদাবাদ কাউনটার, ফোনঃ ০১৯১৯৬৫৪৮৫৬, ০১৯১৯৫৬৪৮৫৭, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা, সকাল ১০ টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রতি ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে যায়।
২।আবদুল্লাহ পরিবহন, সকাল ৭ টা থেকে সন্ধ্যা ৭:৩০ মিনিটের মধ্যে ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩০০ টাকা।
৩।হানিফ পরিবহন, ফোনঃ ০১৭১৩০৪৯৫৫৯
৪।ঈগল পরিবহন , ভোর ৬ টা থেকে রাত ১১:৪৫ মিনিট পর্যন্ত প্রতি ৪৫ মিনিট পরপর ঢাকা থেকে ছেড়ে যায়, ভাড়াঃ প্রায় ৩৫০ টাকা।

ঢাকা থেকে পটুয়াখালী যাওয়ার জন্য লঞ্চ হল একটি আরামদায়ক এবং সাশ্রয়ী মাধ্যম। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন বিকাল ৫:৩০ মিনিট, সন্ধ্যা ৬:৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায় বেশকিছু লঞ্চ পটুয়াখালীর দিকে ছেড়ে যায়। এই লঞ্চগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ সৈকত, সাত্তার খান, আঁচল এবং সুন্দরবন। লঞ্চগুলির ভাড়া নিম্নরুপঃ
ডেকে চড়ে গেলে খরচ পরবে ১৫০/- টাকা।
সিঙ্গেল কেবিনঃ ৩৫০/- টাকা।
ডবল কেবিনঃ ৬০০/- টাকা।
পরিবারসহ গেলে খরচ পরবে ৭০০/- টাকা।
ভিআইপি এসি কেবিনঃ ১৫০০/- টাকা
*উপরে বর্ণিত ভাড়া পরিবর্তনশীল।

ঢাকা থেকে আকাশপথে বরিশালে পৌঁছে আপনাকে সড়কপথে পটুয়াখালী পৌছাতে হবে। বর্তমানে ইউনাইটেড এয়ারওয়েজ একমাত্র বরিশালে ফ্লাইট পরিচালনা করে। ইউনাইটেড এয়ারওয়েজের ভাড়া ৩৯২৫/- টাকা থেকে শুরু। ইউনাইটেড এয়ারওয়েজ সম্পর্কে আরও তথ্যর জন্য তাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।

কোথায় থাকবেন

পটুয়াখালীতে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেলের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। হোটেল বনানী প্যালেস, ফোনঃ ০১৭১৩৬৭৪১৮৯
২। হোটেল কুয়াকাটা ইন, ফোনঃ ০১৭৫০০০৮১৭৭
৩। হোটেল স্কাই প্যালেস, ফোনঃ ০১৭৭৫০৭৪৭৯
৪। বীচ হ্যাভেন, ফোনঃ ০১৭৩০০২১৩৪১

কি করবেন

এই রিজার্ভ ফরেস্টে আপনি অনেক রকমের গাছ দেখতে পাবেন যেমনঃ কেওড়াগাছ, গেওয়া গাছ, বাইন গাছ, কাঁকড়া গাছ, গোরান গাছ, হেতাল গাছ, গোলপাতা ইত্যাদি। এছাড়াও হরেক রকমের পাখির পাশাপাশি বিভিন্ন প্রজাতির প্রাণীরও দেখা মিলতে পারে আপনার যেমনঃ বন্য শূকর, হরিণ, বানর ইত্যাদি। পরন্ত বিকেলে অস্তগামী সূর্যের ছায়া যখন শ্বাসমূলে পরে তখন এক অভূতপূর্ব দৃশ্যের সৃষ্টি হয়। এই দৃশ্য দেখার সুযোগ পেলে হাতছাড়া করবেন না। সেইসাথে ছবিও তুলতে পারেন।

খাবার সুবিধা

কুয়াকাটায় খাওয়ার জন্য রয়েছে বেশ কিছু রেস্টুরেন্ট যেগুলোতে আপনি সামুদ্রিক খাবার সহ নানা পদের খাবার খেতে পারবেন। এছাড়া, কুয়াকাটার হোটেল ও মোটেলগুলো তাঁদের নিজস্ব রেস্টুরেন্টে অতিথীদের জন্য খাবারের ব্যাবস্থা করে থাকে।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন