রাঙ্গামাটি জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
রাঙ্গামাটিকে বলা যায় তাক লাগানো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেখানে রয়েছে প্রসিদ্ধ ইতিহাস এবং সংস্কৃতি। ৬১১৬.১৩ বর্গ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে দশটি উপজেলা, দুটি পৌরসভা, এবং উনপঞ্চাশটি ইউনিয়ন। বেশকিছু আদিবাসী সম্প্রদায় রাঙ্গামাটিতে বাস করায় এখানে রয়েছে আদিবাসী ও বাঙালিদের মজবুত সাংস্কৃতিক ঐতিহ্য। রাঙ্গামাটিতে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়গুলোর মধ্যে রয়েছেঃ চাকমা, মুরং, পানখো, মারমা, চক, ত্রিপুরা, লুসাই, খেআং, তংচঙ্গা এবং খুমি। এসব সম্প্রদায়ের রয়েছে নিজ নিজ ঐতিহ্য এবং উপাসনা এবং জীবনযাত্রা যা রাঙ্গামাটিকে করেছে আলাদা। রাঙ্গামাটিতে বসবাসকারী বেশীরভাগ বাঙালি ইসলাম ধর্মের অনুসারী হলেও আদিবাসীদের বেশীরভাগই বৌদ্ধ তবে তাঁদের মধ্যে হিন্দু এবং খ্রিষ্টান ধর্মের অনুসারীও রয়েছেন। বিভিন্ন সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য, এবং বর্ণের সমন্বয়ে এই জেলায় শান্তিপূর্ণ সহাবস্থানের এক অনন্য নজির সৃষ্টি হয়েছে।
Where to stayআপনার সুবিধার্থে রাঙ্গামাটিতে থাকার হোটেল, মোটেল ও রেস্টহাউজগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ ১। হোটেল গোল্ডেন হিল ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ০১৮২০৩০৪৭১৪ ২। হোটেল গ্রিন ক্যাসেল ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬১২০০ ৩। হোটেল লেক ভিউ ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬২০৬৩ ৪। হোটেল সুফিয়া ঠিকানাঃ কাঁঠালতলী, রাঙ্গামাটি, ফোনঃ ৬২১৪৫ ৫। পেদা টিংটিং, ফোনঃ ৬২০৮২
How to goচট্রগ্রাম বিভাগের এগারো জেলার অন্যতম রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম, এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলা ও চট্রগ্রাম জেলা অবস্থিত।
ঢাকার সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে এখানে পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও রাঙ্গামাটির মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। শ্যামলী পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০২-৭৫৪১০১৯
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯৩৯১০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩৩৬৪
বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
২। এস আলম সার্ভিস
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩১৮৬৪
সকাল ৮টা থেকে ১০:১৫ মিনিট পর্যন্ত বাস ছেড়ে যায়
৩। হানিফ সার্ভিস
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ০১১৯১১২৫০৪৮; বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
গাবতলি কাউণ্টার, ফোনঃ০১১৯০৮০৬৪৪৭; বাস ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে