আকারে ছোট হলেও আকাশী হাওড় একটি অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত স্থান। ‘আকাশী’ শব্দের অর্থ আকাশের নীল রঙ এবং ‘হাওড়’ অর্থ নদীর পানি উপচে পড়ার ফলে সৃষ্ট জলাভূমি। তাই এই দুটি শব্দ মিলিত করলে অর্থ দাড়ায় আকাশের নীল রঙের একটি জলাভূমি। এই হাওড়ের পানির রঙ সত্যিকার অর্থেই নীলচে। হাওড়ের স্বচ্ছ পানিতে আকাশের সাদা মেঘ খুব সহজেই প্রতিফলিত হয়ে অপরূপ দৃশ্যের সৃষ্টি করে।
এখানকার কিছু কিছু স্থান পানিতে ভরপুর থাকায় স্থানীয়রা এখানে মাছ ধরে থাকে এবং এই এলাকাটি সম্পূর্ণরুপে শুকিয়ে না যাওয়া পর্যন্ত তারা এই কার্যক্রম অব্যাহত রাখবে বলেই আশা করা যায়। এখানকার জেলেদের ব্যবহার করা মাছ ধরা জালগুলোর নকশা এবং আকার প্রায় একই ধরনের। এখানে মাছ ধরার কৌশল দেশের অন্যান্য এলাকার মাছ ধরার কৌশল থেকেও ভিন্ন।
ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছে রিকশায় করে মাত্র ১৫ মিনিটে আকাশী হাওড়ে পৌছতে পারবেন। এই স্থানটির জিপিএস অবস্থান হলোঃ (২৪°৮’৫.৪০”উ, ৯১°১০’৫৫.৭৭”পু)। বর্ষাকাল অর্থাৎ ইংরেজি বর্ষপুঞ্জির জুলাই থেকে অক্টোবর মাস হলো এখানে বেড়াতে আসার সবচেয়ে উপযুক্ত সময়।
বাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে চট্রগ্রাম বিভাগের অধীনের একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।
ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে সরাসরি এই জেলায় পৌছাতে পারবেন। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। সোহাগ পরিবহন, যোগাযোগঃ ০৪৪৭-৬০০০৫৬১
২। তিশা পরিবহন, যোগাযোগঃ ০১৯১৫৭২৮৭৪৫
৩। তিতাস পরিবহন, যোগাযোগঃ ০১৬৭৫৩৮৯৭৭৬
ব্রাহ্মণবাড়িয়ায় থাকার জন্য হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাসিরনগর ডাকবাংলো
ঠিকানাঃ ডাকবাংলো ঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৪৩৯৩০৬৬৩
২। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ উপজেলা পরিষদ চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৮১৭৮৩৯৪
৩। হোটেল উজানভাটি এন্ড রিসোর্ট
ঠিকানাঃ আশুগঞ্জ সোনারামপুর, আশুগঞ্জ থানার নিকটে
যোগাযোগঃ ০১৭১১৫৬১১৫৮
৪। হোটেল চন্দ্রিমা
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭২০৬৫৫৮৪২
৫। হোটেল ইউনিসিয়া
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭১২৫২৯৯৮৩
৬। হোটেল রহমান
ঠিকানাঃ দক্ষিন কালীবাড়ি জংশন, ঘরকোন সড়ক, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৬৭০৯০৬১১৩
ব্রাহ্মণবাড়িয়ায় কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!