বিরিসিরির নীল পানির লেকটি উপভোগের পাশাপাশি আপনি লেকের পাশের চিনামাটির পাহাড়টিও ঘুরে দেখতে পারেন। লেকের পাশে বেশকিছু টিলা রয়েছে। আপনি টিলাগুলোতে চড়ে হাইকিং এর অনুভুতি অর্জন করতে পারেন। চিনামাটির পাহাড়ের রঙ্গিনমাটি আপনাকে মুগ্ধ করবে। এখানকার মাটিতে রঙধনুর প্রায় সবকটি রঙই দেখতে পাবেন। আপনার মনে হতে পারে যে পাহাড়ের মাটি কোনভাবে পুড়ে গিয়েছে কিন্তু প্রাকৃতিকভাবেই এখানকার মাটির রঙ এমন।
ঢাকা থেকে নেত্রকোনা অথবা দুর্গাপুরে কিভাবে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন
দুর্গাপুরে পৌঁছে রিকশায় করে আপনি চিনামাটির পাহাড় ও লেক দেখতে আসতে পারবেন। এখানে পৌছাতে প্রায় ৩০০/- টাকা রিকশাভাড়া দিতে হবে তবে রিকশাওয়ালাকে খুব সকালে আসতে বলাই ভাল। চিনামাটির পাহাড়ের জিপিএস অবস্থান হলো (২৫°৯’৩১.২৯”উ, ৯০°৩৮’২২.২১”পু). চিনামাটির পাহাড়ে পৌছানোর পথটি আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। ঢাকার মহাখালি থেকে বাসে করে নেত্রকোনার বিরিসিরিতে পৌছাতে পারেন।
২। প্রায় ২৫০/- টাকা থেকে ৩০০/- টাকায় রিকশা ভাড়া ক রতে হবে। সবচেয়ে ভাল হবে যদি আগের রাতে রিকশাভাড়া করে রাখেন এবং পরদিন খুব সকালে রিকশাওয়ালাকে আসতে বলেন।
৩। রিকশাওয়ালা আপনার গাইড হিসেবে কাজ করবে।
৪। চিনামাটির পাহাড়ে চড়তে এবং আশেপাশের এলাকা দেখতে প্রায় ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা সময় লাগবে।
৫। হাতে সময় কম থাকলে আপনি মোটরসাইকেল ভাড়া করতে পারেন। তবে, দ্রুত চললে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন না।
দেশের বিভিন্ন স্থান থেকে নেত্রকোনায় সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে সড়কপথে নেত্রকোনার দূরত্ব প্রায় ১৭৮ কিলোমিটার (ঢাকা-ময়মনসিংহ ১২০ কিলোমিটার, ময়মনসিংহ-নেত্রকোনাঃ ৬৮ কিলোমিটার)।
ঢাকা থেকে নেত্রকোনায় চলাচলকারী ট্রেনগুলোর মধ্যে রয়েছেঃ
১। ট্রেন নং ৭৭৭ (আন্তঃনগর হাওড় এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ রাত ১১:৫০ মিনিট
২। ট্রেন নং ৪৩ (মহুয়া এক্সপ্রেস)
ঢাকা থেকে মোহনগঞ্জে চলাচল করে
যাত্রার সময়ঃ দুপর ১২: ২০ মিনিট
নেত্রকোনায় থাকার জন্য বিভিন্ন হোটেল ও রেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। ওয়াই এম সি এ রেস্টহাউজ
যোগাযোগঃ বিপ্লব রাংসা
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭৪৩৩০৬২৩০
২। স্বর্ণা গেস্টহাউজ
যোগাযোগঃ মিসেস বিনিতা দাওয়া
বিরিসিরি, দুর্গাপুর
ফোনঃ ০১৭১২২৮৪৬৯৮
৩। সুশং রেসিডেণ্ট হোটেল
যোগাযোগঃ মোঃ আব্দুল গনি
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯১৪৭৯১২৫৪
৪। হোটেল মদিনা
যোগাযোগঃ সোরওয়ারদি সুরুজ
দুর্গাপুর, নেত্রকোনা
ফোনঃ ০১৯২৪১৮১৪৫৫
১। ছবি তুলতে পারেন।
২। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
৩। পাহাড়ে ওঠার পাশাপাশি পুরো এলাকাটি ঘুরে দেখতে পারেন।
দুর্গাপুরে খাওয়ার জন্য বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে।
১। সবসময় সাথে বিশুদ্ধ পানি রাখুন।
২। প্রয়োজনীয় জিনিসপত্র শহর এলাকা থেকে কিনুন।
৩। কোনকিছু ফেলার মাধ্যমে লেকের পানি ময়লা করবেন না।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!