পুরান ঢাকার ইসলামপুরে আহসান মঞ্জিলের ঠিক পাশেই গোল তালাব অথবা গোল পুকুর অবস্থিত। স্থানীয়রা এই পুকুরটিকে “নবাব বাড়ি পুশকুনি” নামে সম্বোধন করতো। গোলাকার এই বিশাল পুকুরটির চারপাশে দালান কোঠা রয়েছে।
দালান কোঠার উপর থেকে আপনি পুকুরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বুড়িগঙ্গা নদীর সৌন্দর্যও উপভোগ করতে পারবেন। এছাড়া আহসান মঞ্জিলের গম্বুজও চোখে পড়বে আপনার। ১৮৮৬ সালে নবাব আব্দুল বারি এই পুকুরটি খনন করান আর এ কারনে স্থানীয়রা পুকুরটিকে “নবাব আব্দুল বারি পুকুর” নামে ডাকতো। দৃষ্টিনন্দন এই পুকুরটিকে উপর থেকে দেখতে বেশি আকর্ষণীয় দেখায়।
বর্তমানে “মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাষ্ট” পুকুরটির দেখাশোনা করছে। নির্ধারিত মূল্যের বিনিময়ে যে কেউ এই পুকুরে গোসল করতে পারে। পুকুরটি দেখতে আসলে গোসল করার জন্য আপনিও সাথে করে শর্টস নিয়ে আসতে পারেন। পুকুরে গোসলের জন্য নির্ধারিত মূল্য খুব বেশী নয়।
ঢাকার যেকোন জায়গা থেকে বাসে চড়ে পুরান ঢাকায় অবস্থিত আহসান মঞ্জিলে আসতে পারেন, যার নিকটেই এই পুকুরটি অবস্থিত।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!