গলাকাটা মসজিদ এবং দীঘি

ধরন: পুকুর/জলাশয়
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

১৬শ শতকে নির্মিত গলাকাটা মসজিদটির বিশেষত্ব হল এটির বিশালাকৃতি। প্রায় ১৫০ ফুট উঁচু এই মসজিদটি অত্যন্ত যত্নের সাথে নির্মাণ করা হয় এমন একটি সময়ে যখন প্রযুক্তিগত দিক দিয়ে এই অঞ্চলের মানুষ পিছিয়ে ছিল। মসজিদের সিঁড়িগুলো ইটের তৈরি ছিল। তবে, বর্তমানে মসজিদটিকে সামান্য আলাদা দেখায়। মসজিদটিতে বিভিন্ন রঙ ব্যবহার করা হলেও লাল এবং সাদা রঙের প্রাধান্য চোখে পড়ে। গলাকাটা মসজিদের নামাজ আদায় করার স্থানটি বেশ বিশালাকারের।

এখানে গলাকাটা দীঘি নামে একটি বিশাল দীঘি রয়েছে। বিকালবেলা পাখিদের কিচিরমিচিরে দীঘির পাড়ে এক প্রশান্তিকর পরিবেশের সৃষ্টি হয়। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দীঘিতে অনেকেই আসেন প্রশান্তি অর্জনের জন্য। দীঘিতে ভ্রমনের জন্য এবং এটির সৌন্দর্য উপভোগের জন্য এখানে বিভিন্ন আকারের নৌকা রয়েছে। এখানে আসলে আপনি বিশাল প্রকৃতিকে দেখে মুগ্ধ না হয়ে পারবেন না। প্রকৃতিকে দেখার পাশাপাশি আপনি দীঘিতে গোসলও করতে পারবেন।


কিভাবে যাবেন

ঢাকা থেকে সরাসরি বাসে করে সড়কপথে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টায় ঝিনাইদহে যেতে পারবেন। এছাড়া, আকাশপথে যশোর পর্যন্ত পৌঁছে সেখান থেকে সড়কপথে ঝিনাইদহে পৌছাতে পারবেন। ঝিনাইদহে পৌছাতে আপনার কোন ভ্রমনজনিত কষ্ট হবে না কারন ঢাকার সাথে ঝিনাইদহের সড়ক যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত। ঝিনাইদহে পৌঁছে আপনি গলাকাটা মসজিদে খুব সহজেই পৌছাতে পারবেন। এছাড়া যশোর থেকে কালীগঞ্জে বাসে করে পৌঁছে সেখান থেকে রিকশায় করে নলডাঙ্গায় যেতে পারবেন।

ঝিনাইদহ শহরে রিকশাই হল পরিবহনের প্রধান মধ্যম। এছাড়া আপনি সেখানে ভ্যানও পেয়ে যাবেন। রিকশা অথবা ভ্যানে করে অল্প খরচে আপনি শহরের বিভিন্ন স্থানে ঘুরতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: ঝিনাইদহ জেলা

ঢাকা থেকে বাসে করে সরাসরি সড়কপথে ঝিনাইদহে পৌছাতে পারবেন। ঢাকা থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ২১০ কিলোমিটার।

ঢাকা থেকে ঝিনাইদহে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
• জে আর পরিবহন
যোগাযোগঃ ০১৭১৯৮১৮৪৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা

• দর্শনা ঢিলা
যোগাযোগঃ ০১৭১১১৩৬৯৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা

• মামুন পরিবহন
যোগাযোগঃ ০১৯১৫৬০০৩৬৪
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা

• হানিফ পরিবহন
যোগাযোগঃ ০১৭১২৯৫২৯৭২
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা

ঢাকা থেকে ঝিনাইদহের সাথে নৌপথে কোন যোগাযোগ ব্যবস্থা নেই।

ঢাকা থেকে ঝিনাইদহে আকাশপথে পৌছানোর কোন উপায় নেই। তবে, আপনি আকাশপথে যশোরে পৌছাতে পারেন। সেখান থেকে সড়কপথে ঝিনাইদহে যেতে পারবেন। যশোর থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ৪৫ কিলোমিটার।

ঢাকা থেকে ঝিনাইদহের সাথে কোন রেল যোগাযোগ নেই।

কোথায় থাকবেন

ঝিনাইদহে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা নেই। এই জেলায় থাকার জন্য উল্ল্যেখ করার মত কোন হোটেল নেই। এখানে থাকার জন্য ছোটখাটো হোটেল থাকলেও সেগুলোর সেবার মান আপনাকে হতাশ করতে পারে।

১। হোটেল জামান,
ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়)
মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪

২। সৃজনী রেস্ট হাউস
সৃজনী, এনজিও, ঝিনাইদহ
সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৪৯৭

৩। ঝিনাইদহ সার্কিট হাউস
জেলা প্রশাসন, ঝিনাইদহ।
ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত।
ফোনঃ 01733074606

৪। ব্রাক রেস্ট হাউস
ব্রাক, এনজিও, ঝিনাইদহ।
ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৮৮০।

৫। এইড রেস্ট হাউস
এইড, এনজিও, ঝিনাইদহ।
এইড রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮

কি করবেন

1. দীঘিতে নৌকা ভ্রমন করতে পারেন।
2. দীঘিতে গোসল করতে পারেন।
3. মসজিদে নামাজ আদায় করতে পারেন।

খাবার সুবিধা

আপনাকে খাওয়ার জন্য আশেপাশে হোটেল এবং রেস্টুরেন্ট খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন