ঝিনাইদহ জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৯৮৪ সালে জেলা হিসেবে ঘোষণা করা হয় ঝিনাইদহকে। ১৯৪৯.৬২ কিলোমিটার আয়তনের এই জেলায় ছয়টি উপজেলা, ছয়টি পৌরসভা এবং ৬৭টি ইউনিয়ন রয়েছে। বহুবছর পূর্বে ঝিনাইদহ একটি জলাভূমি ছিল যেখানে ঝিনুক পাওয়া যেতো যা সারাবিশ্বে বিখ্যাত ছিল। আর এ কারনেই এই জেলার নাম হয়েছে ঝিনাইদহ। চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যে পরিবেষ্টিত ঝিনাইদহ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে রয়েছেঃ গড়াই নদী, কপোতক্ষ নদী, ভৈরব নদী, নবগঙ্গা নদী, কুমার নদী, চিত্রা নদী এবং বেগবতী নদী। প্রকৃতির সজীবতা এবং প্রান জুড়ানো আবহাওয়া ছাড়াও এই জেলায় রয়েছে চমৎকার প্রাচীন মসজিদ, মন্দির এবং প্রাচীন স্থাপত্যশৈলীর বিভিন্ন ভবন। প্রাচীনকালে নির্মিত এসব স্থাপনায় রয়েছে চমৎকার শৈল্পিক কারুকাজ। বিপুল জনসংখ্যা অধ্যুষিত এই জেলার বেশীরভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। এখানকার বিভিন্ন কৃষি খামারগুলো হতে পারে ঘুরে দেখার জন্য আদর্শ স্থান। ঝিনাইদহ জেলার রয়েছে নিজস্ব মূল্যবোধ এবং সমৃদ্ধ ইতিহাস। খেজুরের গুড়ের জন্য এই জেলার রয়েছে বিশেষ খ্যাতি। এছাড়া ঝিনাদহ জেলায় প্রচুর কলা এবং পান উৎপাদিত হয়ে থাকে।
Where to stayঝিনাইদহে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা নেই। এই জেলায় থাকার জন্য উল্ল্যেখ করার মত কোন হোটেল নেই। এখানে থাকার জন্য ছোটখাটো হোটেল থাকলেও সেগুলোর সেবার মান আপনাকে হতাশ করতে পারে। ১। হোটেল জামান, ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়) মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪ ২। সৃজনী রেস্ট হাউস সৃজনী, এনজিও, ঝিনাইদহ সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৪৯৭ ৩। ঝিনাইদহ সার্কিট হাউস জেলা প্রশাসন, ঝিনাইদহ। ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত। ফোনঃ 01733074606 ৪। ব্রাক রেস্ট হাউস ব্রাক, এনজিও, ঝিনাইদহ। ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬২৮৮০। ৫। এইড রেস্ট হাউস এইড, এনজিও, ঝিনাইদহ। এইড রেস্ট হাউস, ঝিনাইদহ। ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮
How to goঢাকা থেকে বাসে করে সরাসরি সড়কপথে ঝিনাইদহে পৌছাতে পারবেন। ঢাকা থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ২১০ কিলোমিটার।
ঢাকা থেকে ঝিনাইদহে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
• জে আর পরিবহন
যোগাযোগঃ ০১৭১৯৮১৮৪৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা
• দর্শনা ঢিলা
যোগাযোগঃ ০১৭১১১৩৬৯৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা
• মামুন পরিবহন
যোগাযোগঃ ০১৯১৫৬০০৩৬৪
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা
• হানিফ পরিবহন
যোগাযোগঃ ০১৭১২৯৫২৯৭২
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা
ঢাকা থেকে ঝিনাইদহের সাথে নৌপথে কোন যোগাযোগ ব্যবস্থা নেই।
ঢাকা থেকে ঝিনাইদহে আকাশপথে পৌছানোর কোন উপায় নেই। তবে, আপনি আকাশপথে যশোরে পৌছাতে পারেন। সেখান থেকে সড়কপথে ঝিনাইদহে যেতে পারবেন। যশোর থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ৪৫ কিলোমিটার।
ঢাকা থেকে ঝিনাইদহের সাথে কোন রেল যোগাযোগ নেই।