হরিণঘাটা

ধরন: মহল্লা
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

বেড়ানোর জন্য পাথরঘাটায় সবচেয়ে আকর্ষণীয় স্থান হল হরিণঘাটা। এখানে সাগরের কোলে রয়েছে একটি বন যেখানে আপনি দেখতে পাবেন চমৎকার দেখতে চিত্রা হরিনের দলকে। সাগরের অথৈ নীল জল, বনের সতেজ সবুজ গাছপালা আর লাফিয়ে বেড়ানো হরিনের দল আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে।


কিভাবে যাবেন

নদীপথ ছাড়াও ঢাকা, চট্রগ্রাম থেকে বরিশালে আপনি আকাশপথে অথবা সড়কপথেও পৌছাতে পারেন। ইউনাইটেড এয়ারওয়েজ এবং রিজেণ্ট এয়ারওয়েজ ঢাকা এবং চট্রগ্রাম থেকে বরিশালে ফ্লাইট পরিচালনা করে। অক্টোবর থেকে এপ্রিলে প্রতিদিন ফ্লাইট থাকলেও মে থেকে সেপ্টেম্বরে অর্থাৎ গ্রীষ্ম এবং বর্ষায় সপ্তাহে ৩ থেকে ৪টি ফ্লাইট আসা যাওয়া করে।
ঢাকা থেকে বরিশালে আসা যাওয়া করা বাসগুলোর বেশিরভাগেরই কাউনটার প্রধান সড়কে হোটেল সি কুইনের কাছে এবং হোটেল মোটেল জোনে অবস্থিত।
বরগুনা পৌঁছে আপনি অটো রিকশা, রিকশা, অথবা গাড়িতে পাথরঘাটার হরিণঘাটায় পৌছাতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: বরগুনা জেলা

ঢাকা থেকে বরগুনায় চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। আবদুল্লাহ পরিবহন, ফোনঃ ০১৭০০৬২৫৮০৯, ০১৯১২৪২৮৭৯০, ০১৯২৮১৩৭১৪২, ০১৭১৪৬৬২৭৩২ (সায়েদাবাদ কাউনটার), ০১৯১৫৮৪৪৫২৬, ০১৯১৪৪২৪৬৮৭ (বরগুনা সদর কাউনটার)
২। শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২ (গাবতলি কাউনটার), ০১৭২৫০৬০০৩৩ (সায়েদাবাদ কাউনটার)
এই বাসগুলোর ভাড়া ৩০০/- টাকা থেকে ৫০০/- টাকার মধ্যে।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বেশকিছু লঞ্চ বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। বরগুনা থেকে কিছু লঞ্চ সকাল ১০:৩০ মিনিটে এবং দুপুর ৩ টায় ঢাকায় এসে পৌঁছে।

ঢাকা থেকে বরগুনা যাবার পথে আপনি বরিশাল পর্যন্ত আকাশ পথে যেতে পারেন। ঢাকা থেকে বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রি রিজনট এয়ারওয়েজসহ বেশ কিছু সংস্থা দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করে থাকে।

কোথায় থাকবেন

বরগুনায় থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেল ও রেস্ট হাউজের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। জেলা পরিষদ রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪১০)
২। খামারবাড়ি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪৪৯)
৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৫৫১)
৪। এভাগ্র সার্ভিস সেন্টার (ফোনঃ ০৪৪৮-৬৭০৮)
৫। গণপূর্ত অধিদফতর (ফোনঃ ০৪৪৮-৬৫০৫)
৬। ইলাজি ডি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫৪)
৭। সিয়ারাপি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫১)
৮। হোটেল আলম, ফোনঃ ০৪৪৮-৬২২৩৪
৯। বরগুনা রেস্ট হাউজ, ফোনঃ ০১৭১৮৫৮৮৮৫৬
১০। হোটেল তাজবিন, ফোনঃ ০৪৪৮-৬২৫০৩

কি করবেন

প্রাকৃতিক সৌন্দর্য হল হরিণ ঘাটার প্রধান আকর্ষণ, তাই আপনি এলাকাটির চারপাশের চমৎকার মনমুগ্ধকর দৃশ্য ঘুরে দেখতে পারেন। এছাড়া আপনি প্রকৃতি এবং বনের মধ্যে লাফিয়ে বেড়ানো হরিনের ছবি তুলতে পারেন।
বরগুনা শহরে আপনি পর্যটকদের জন্য সম্ভার নিয়ে বসা অনেক দোকান পাবেন। এছাড়াও আপনি বার্মিজ মার্কেটে যেতে পারেন এবং স্থানীয় কিছু পণ্য পরখ করে দেখতে পারেন যেমন হাতে বোনা কাপড়, বিছানার চাদর, চন্দনের সৌন্দর্য সামগ্রী ইত্যাদি।

খাবার সুবিধা

বরগুনাতেই খাওয়ার ব্যাবস্থা দেখে নিন।

ভ্রমণ টিপস

 হরিণঘাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লিলাভুমি। আপনি যদি প্রকৃতির অপরূপ সৌন্দর্য ক্যামেরা বন্দী করতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই সাথে করে ক্যামেরা নিতে ভুলবেন না।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন