বরগুনা জেলা

তথ্য

Description

একসময় বরগুনা জেলার পুরোটাই ছিল সুন্দরবনের অংশ। ধীরে ধীরে মানুষ সুন্দরবনের গাছ কেটে রাস্তা তৈরি করে এবং জায়গাটিকে বসবাসের উপযোগী করে তোলে আর এভাবেই কালের বিবর্তনে গড়ে ওঠে প্রায় ১৮৩১.৩১ কিলোমিটার আয়তনের আজকের বরগুনা জেলা। বরগুনার সবকটি উপজেলায় ছড়িয়ে আছে সংস্কৃতি এবং ঐতিহ্যের চমৎকার বৈচিত্র্য। বরগুনার মানুষেরা চমৎকার বাঁশের কাজ করে থাকে। এছাড়া তারা সেলাই, কাঠেরকাজ, মৃৎশিল্প এবং গয়না প্রস্তুত করতেও বেশ পারদর্শী। নদীনালা, প্রাচীন স্থাপত্য, এবং নয়নাভিরাম গ্রামাঞ্চলের কারনে এই জেলা দেশী বিদেশী পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। বরগুনায় এলে আপনি বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যকার সংস্কৃতি, ও ঐতিহ্যকে খুঁজে পাবেন।

Where to stay

বরগুনায় থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেল ও রেস্ট হাউজের তথ্য নিম্নে দেওয়া হলঃ ১। জেলা পরিষদ রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪১০) ২। খামারবাড়ি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪৪৯) ৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৫৫১) ৪। এভাগ্র সার্ভিস সেন্টার (ফোনঃ ০৪৪৮-৬৭০৮) ৫। গণপূর্ত অধিদফতর (ফোনঃ ০৪৪৮-৬৫০৫) ৬। ইলাজি ডি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫৪) ৭। সিয়ারাপি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫১) ৮। হোটেল আলম, ফোনঃ ০৪৪৮-৬২২৩৪ ৯। বরগুনা রেস্ট হাউজ, ফোনঃ ০১৭১৮৫৮৮৮৫৬ ১০। হোটেল তাজবিন, ফোনঃ ০৪৪৮-৬২৫০৩

How to go

ঢাকা থেকে বরগুনায় চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। আবদুল্লাহ পরিবহন, ফোনঃ ০১৭০০৬২৫৮০৯, ০১৯১২৪২৮৭৯০, ০১৯২৮১৩৭১৪২, ০১৭১৪৬৬২৭৩২ (সায়েদাবাদ কাউনটার), ০১৯১৫৮৪৪৫২৬, ০১৯১৪৪২৪৬৮৭ (বরগুনা সদর কাউনটার)
২। শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২ (গাবতলি কাউনটার), ০১৭২৫০৬০০৩৩ (সায়েদাবাদ কাউনটার)
এই বাসগুলোর ভাড়া ৩০০/- টাকা থেকে ৫০০/- টাকার মধ্যে।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বেশকিছু লঞ্চ বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। বরগুনা থেকে কিছু লঞ্চ সকাল ১০:৩০ মিনিটে এবং দুপুর ৩ টায় ঢাকায় এসে পৌঁছে।

ঢাকা থেকে বরগুনা যাবার পথে আপনি বরিশাল পর্যন্ত আকাশ পথে যেতে পারেন। ঢাকা থেকে বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রি রিজনট এয়ারওয়েজসহ বেশ কিছু সংস্থা দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করে থাকে।

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন