হাতিয়া দ্বীপ

ধরন: দ্বীপ
সহযোগিতায়: Nayeem ,Nibir 78, Afroza
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

একগুচ্ছ দ্বীপের সমষ্টিতে গঠিত হাতিয়া দ্বীপ দক্ষিনপূর্ব বাংলাদেশের পদ্মা নদীর বদ্বীপের মেঘনা মোহনায় অবস্থিত। এখানকার দ্বীপগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ হল দক্ষিন হাতিয়া দ্বীপ যেটি একটি নিচু এলাকা এবং প্রায় ২৩ মাইল (৩৭ কিলোমিটার) দীর্ঘ এবং ৪ মাইল থেকে ৮ মাইল (৬.৫ কিলোমিটার-১৩ কিলোমিটার) প্রশস্ত। বাঁধ দিয়ে অসম্পূর্ণভাবে সুরক্ষিত হাতিয়া দ্বীপ প্রায়ই ঘূর্ণিঝড় এবং সাগরের ধ্বংসাত্মক ঢেউয়ের শিকার হয়। হাতিয়া দ্বীপের অন্তর্গত একটি দ্বীপের মাধ্যমে দক্ষিন হাতিয়া দ্বীপের উত্তরপশ্চিমে মেঘনা নদীটি দু ভাগে ভাগ হয়েছে। এগুলো হলঃ পশ্চিমে শাহবাজপুর নদী এবং পূর্বে হাতিয়া নদী। হাতিয়া দ্বীপের অন্তর্গত ছোট দ্বীপগুলো দক্ষিন হাতিয়া দ্বীপের পশ্চিমে শাহবাজপুর নদীতে অবস্থিত। মূল ভূখণ্ড থেকে হাতিয়া দ্বীপে ফেরী ও নৌকায় করে যাতায়াত করতে হয়।


কিভাবে যাবেন

চট্রগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় হাতিয়া দ্বীপ অবস্থিত। নোয়াখালী থেকে সিএনজি বা বাস দ্বারা চেয়ারম্যান ঘাট যান তারপর বড় নৌকা বা লঞ্চ নিয়ে আপনি এই দ্বীপে যেতে পারেন।

কিভাবে পৌঁছাবেন: নোয়াখালী জেলা

পর্যটকদের জন্য এক অনন্য গন্তব্য নোয়াখালী দেশের দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। অপূর্ব এই জেলাটির উত্তরে কুমিল্লা জেলা ও মেঘনা নদী, দক্ষিনে মেঘনা নদী ও বঙ্গোপসাগর, পূর্বে ফেনী ও চট্রগ্রাম জেলা এবং পশ্চিমে ভোলা ও লক্ষ্মীপুর জেলা অবস্থিত।

ঢাকা ও নোয়াখালীর মধ্যে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। আপনি বাসে করে নোয়াখালীতে পৌছাতে পারবেন। ঢাকা ও নোয়াখালীর মধ্যে চলাচল করা কয়েকটি বাস সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলোঃ
১। একুশে পরিবহন
যোগাযোগঃ ০১৬৭৮০৪৭৩৮২
প্রস্থানের সময়ঃ
মিরপুর থেকে ভোর ৬টায়, জিগাতলা থেকে সকাল ৬:৩০ মিনিটে, সায়েদাবাদ থেকে সকাল ৭টা এবং ৭:৩০ মিনিটে;
ভাড়াঃ ২০০/-টাকা
২। বিলাস
যোগাযোগঃ ০১৭১২৬৯৩৮৩৬ (সায়েদাবাদ কাউণ্টার)
সকাল ৭:১৫ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত প্রতি ১৫ মিনিট পরপর বাস ছেড়ে যায়। ভাড়াঃ ২০০/- টাকা;
২। শাহী
যোগাযোগঃ ০১৯১৩৬২৮০৩৮
প্রস্থানের সময়ঃ
সায়েদাবাদঃ সকাল ৬:৪০ মিনিটে এবং সকাল ৭:৪০ মিনিটে
জিগাতলাঃ সকাল ৫:৪০ মিনিটে

কোথায় থাকবেন

আপনার সুবিধার্থে গাজীপুরে থাকার জন্য হোটেল এবং গেস্টহাউজ সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। পুবালি হোটেল
ঠিকানাঃ প্রধান সড়ক, (পৌরকল্যাণ হাই স্কুল), মাইজদিকোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬১২৫৭
২। হোটেল আল মোরশেদ
ঠিকানাঃ প্রধান সড়ক, (জামে মসজিদের মোড়), মাইজদি কোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬২১৭৩
৩। হোটেল রাফসান
ঠিকানাঃ প্রধান সড়ক, মাইজদিকোর্ট, নোয়াখালী
যোগাযোগঃ ০৩২১-৬১৩৯৫

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন