হামহাম ঝর্ণা

ধরন: জলপ্রপাত / ঝর্ণা
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

হামহাম ঝর্ণাটি মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত। মৌলভীবাজারের রাজকান্দি রিজার্ভ ফরেস্টে অবস্থিত হামাহাম ঝর্ণাটি ২০১০ সালে আবিষ্কৃত হয়। এই ঝর্ণাটির উচ্চতা প্রায় ১৪৭ ফুট থেকে ১৬০ ফুট। স্থানীয়দের পাশাপাশি মিডিয়াতেও ঝর্ণাটির নামের বানান হামহাম বলে উচ্চারিত হলেও প্রকৃতপক্ষে ঝর্ণাটির নামের বানান হলো হুমহুম।


কিভাবে যাবেন

শ্রীমঙ্গল থেকে জিপ অথবা অন্য কোন যন্ত্রযান ভাড়া করে মাধবপুরে পৌছাতে আপনার প্রায় একঘণ্টা সময় লাগবে। মাধবপুরে পৌঁছে আপনাকে একজন গাইডকে ভাড়া করতে হবে যে আপনাকে হামহাম ঝর্ণায় নিয়ে যাবে। মাধবপুর থেকে ঝর্ণা পর্যন্ত পৌছাতে আপনাকে প্রায় ৪ ঘণ্টা পাহাড়, নদী ইত্যাদির মধ্যে দিয়ে হাঁটতে হবে। হাঁটার সময় আপনাকে ছড়া ও নালার মাঝে দিয়ে যেতে হবে সেখানে হাঁটু সমান পানির মধ্যে দিয়েও আপনাকে হেঁটে যেতে হবে। ঝর্ণায় পৌছানোর এই পথটি কখনো কখনো বিপদজনক তাই আপনাকে যথাযথ প্রস্তুতি রাখতে হবে।

কিভাবে পৌঁছাবেন: মৌলভীবাজার জেলা

ঢাকা থেকে সরাসরি মৌলভীবাজারে যেতে হলে আপনাকে বাসে চড়তে হবে। তবে ট্রেনে চড়ে যেতে চাইলে শ্রীমঙ্গলে নেমে যেতে হবে আপনাকে। শ্রীমঙ্গল থেকে লোকাল বাস অথবা সিএনজি অটোরিকশায় চড়ে আপনি মৌলভীবাজারে যেতে পারবেন। আকাশপথে যেতে চাইলে আপনাকে ঢাকা থেকে সিলেটে যেতে হবে এবং সেখান থেকে সরাসরি বাসযোগে আপনি মৌলভীবাজারে পৌছাতে পারবেন।

ঢাকা থেকে মৌলভীবাজারে চলাচলকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। হানিফ পরিবহন
আরামবাগ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭১
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং:০১৭১৩৪০২৬৭৩
২। শ্যামলী পরিবহন
আরামবাগ কাউণ্টারের ফোন নং: ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১

৩। মামুন এণ্টারপ্রাইজ
সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছেড়ে যায়;
সায়েদাবাদ কাউণ্টারের ফোন নং: ০১৭১৮৪৩৮৭৩২
জনপদ মোড়ের কাউণ্টারের ফোন নং: ০১৯১৭৭৭০৬১
ফকিরাপুল কাউণ্টারের ফোন নং: ০১৯১২৮৭৪৬৭

এছাড়াও প্রতিদিন সকাল ৬:৩০ মিনিট থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ঢাকার মালিবাগ রেলগেট, রাজারবাগ এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড থেকে মৌলভীবাজার এক্সপ্রেস ও সোহাগ পরিবহন মৌলভীবাজারের উদ্দেশ্য ছেড়ে যায়। এসব বাসের এসি কোচের টিকেটের দাম ৭৫০/- টাকা থেকে ৯০০/- টাকার মধ্যে এবং নন এসি কোচের টিকেটের দাম প্রায় ৪৫০/- টাকা।

ঢাকা থেকে সিলেটে চারটি ট্রেন যাতায়াত করে। মৌলভীবাজার যাওয়ার জন্য আপনি এসব ট্রেনে শ্রীমঙ্গল পর্যন্ত যেতে পারেন। প্রতিদিন সকালে, দুপুরে, বিকালে সন্ধ্যায় যথাক্রমে জয়ন্তিকা এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, কালিনী এক্সপ্রেস ও উপবন এক্সপ্রেস সিলেটের উদ্দ্যেশে ছেড়ে যায়। ট্রেনযোগে সিলেট পৌছাতে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা সময় লাগে। শ্রীমঙ্গলে যেতে শোভন চেয়ারের ভাড়া পরবে প্রায় ২২৫/- টাকা এবং প্রথম শ্রেণীর শীতাতপ নিয়ন্ত্রিত আসনের ভাড়া পরবে ৫১২/- টাকা পর্যন্ত।

কোথায় থাকবেন

মৌলভীবাজার শহরে থাকার জন্য রিসোর্টের পাশাপাশি বেশকিছু মানসম্মত হোটেলও রয়েছে। এছাড়া শহর থেকে কাছে শ্রীমঙ্গল উপজেলাতেও কয়েকটি পাঁচতারকা মানের রিসোর্ট রয়েছে। মৌলভীবাজারের হোটেলগুলোর মধ্যে রয়েছেঃ
১। হোটেল সোনারগাঁ, ফোনঃ ০৮৬১-৬৪৬০৭
২। পর্যটন রেস্ট হাউজ, ফোনঃ ০৮৬১-৫২৩৫০
৩। শেরাটন প্লাজা, ফোনঃ ০৮৬১-৫২০২০
৪। হোটেল হেলাল, সাইফুর রহমান সড়ক, মৌলভীবাজার

কি করবেন

১। ঝর্ণাটি ঘুরে দেখুন এবং আশেপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করুন।
২। ঝর্ণায় যাওয়ার পথে বন ও টিলাগুলো দেখতে দেখতে যেতে পারেন।

খাবার সুবিধা

মৌলভীবাজার ও শ্রীমঙ্গল শহরে আপনি খাওয়ার জন্য রেস্টুরেন্ট পাবেন তবে এসব হোটেল ও রেস্টুরেন্টের খাওয়ার মান নিয়ে বেশী আশা না করাই ভাল।

ভ্রমণ টিপস

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

অন্যদের ওয়েবসাইট থেকে

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন