লালদিয়া বন

ধরন: বন ও বন্যপ্রাণী
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

ঘন সবুজ এই মনোমুগ্ধকর বনের পশ্চিমে বয়ে গেছে বিষখালি নদী এবং পূর্বে বয়ে গেছে বলেশ্বর নদী। এই দুটি নদী যে লালদিয়ার বনের সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে এতে কোন সন্দেহ নেই। অপরদিকে সৈকতের পূর্ব প্রান্তে অবস্থিত হওয়ায় এই বনের সৌন্দর্য বেড়ে গিয়েছে বহুগুনে। আকারে ছোট হলেও এই লালদিয়ার বনকে প্রকৃতি দান করেছে দুহাত ভরে। এই বনে শুধুই যে নানা প্রজাতির পাখি বাস করে তাই নয় শীতকালে এখানে অতিথি পাখিরাও আসে। লালদিয়ার বনে বেড়াতে এসে পাখিদের কিচিরমিচির এবং প্রবাহমান নদীর কলকল শব্দের মূর্ছনায় প্রকৃতির সান্নিধ্যে আপনি চমৎকার অবসর সময় কাটাতে পারবেন।


কিভাবে যাবেন

ঢাকা থেকে বরগুনায় কিভাবে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন বরগুনা পৌঁছে আপনি ট্যাক্সি, ব্যাক্তিগত গাড়ি অথবা অটোরিকশায় পাথরঘাটা উপজেলার লালদিয়ার বনে যেতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: বরগুনা জেলা

ঢাকা থেকে বরগুনায় চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। আবদুল্লাহ পরিবহন, ফোনঃ ০১৭০০৬২৫৮০৯, ০১৯১২৪২৮৭৯০, ০১৯২৮১৩৭১৪২, ০১৭১৪৬৬২৭৩২ (সায়েদাবাদ কাউনটার), ০১৯১৫৮৪৪৫২৬, ০১৯১৪৪২৪৬৮৭ (বরগুনা সদর কাউনটার)
২। শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২ (গাবতলি কাউনটার), ০১৭২৫০৬০০৩৩ (সায়েদাবাদ কাউনটার)
এই বাসগুলোর ভাড়া ৩০০/- টাকা থেকে ৫০০/- টাকার মধ্যে।

ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বেশকিছু লঞ্চ বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। বরগুনা থেকে কিছু লঞ্চ সকাল ১০:৩০ মিনিটে এবং দুপুর ৩ টায় ঢাকায় এসে পৌঁছে।

ঢাকা থেকে বরগুনা যাবার পথে আপনি বরিশাল পর্যন্ত আকাশ পথে যেতে পারেন। ঢাকা থেকে বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রি রিজনট এয়ারওয়েজসহ বেশ কিছু সংস্থা দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করে থাকে।

কোথায় থাকবেন

বরগুনায় থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেল ও রেস্ট হাউজের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। জেলা পরিষদ রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪১০)
২। খামারবাড়ি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪৪৯)
৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৫৫১)
৪। এভাগ্র সার্ভিস সেন্টার (ফোনঃ ০৪৪৮-৬৭০৮)
৫। গণপূর্ত অধিদফতর (ফোনঃ ০৪৪৮-৬৫০৫)
৬। ইলাজি ডি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫৪)
৭। সিয়ারাপি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫১)
৮। হোটেল আলম, ফোনঃ ০৪৪৮-৬২২৩৪
৯। বরগুনা রেস্ট হাউজ, ফোনঃ ০১৭১৮৫৮৮৮৫৬
১০। হোটেল তাজবিন, ফোনঃ ০৪৪৮-৬২৫০৩

কি করবেন

• ছবি তোলার জন্য এই জায়গাটি অনন্য একটি স্থান।
• আপনি এখানকার পাখিদের প্রত্যক্ষ করার পাশাপাশি তাদের শ্রুতিমধুর কলকাকলি উপভোগ করতে পারেন।

খাবার সুবিধা

বরগুনা জেলায় খাওয়ার ব্যাবস্থা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

ভ্রমণ টিপস

লালদিয়ার বনে আপনি বছরের যেকোনো সময়েই আসতে পারেন তবে, শীতকালে আসলে আপনি অতিথি পাখিদের দেখা পাবেন। এখানে আসলে অবশ্যই আপনার ক্যামেরাটি আনতে ভুলবেন না কেননা বিভিন্ন প্রজাতির পাখিদের বিচরণের দৃশ্য ফ্রেমে বন্দি করে রাখাটা অবশ্যই অর্থবহ হবে আপনার জন্য।

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন