টাঙ্গুয়ার হাওড়ের কাছে ভারত সীমান্তবর্তী একটি স্থানের নাম টেকেরঘাট। একসময় এখানে একটি চুনাপাথরের খনি থাকলেও বর্তমানে খনিটির কার্যকারিতা আর নেই। তাহিরপুর থেকে অন্তত ১৮ কিলোমিটার উত্তরে টেকেরঘাট চুনাপাথরের লেক অবস্থিত।
টেকেরঘাট চুনাপাথরের লেকের পানি নীল না হলেও বেশ পরিষ্কার। চুনাপাথর খননের ফলে এই লেকটির সৃষ্টি হয়। টেকেরঘাট চুনাপাথরের লেকের অপর প্রান্তে ভারত অবস্থিত হওয়ায় সেখানকার অধিবাসীরা লেকে গোসল করে থাকে। লেকের ভারতীয় অংশের পাহাড়ে চুনা পাথরের বিশাল খণ্ড রয়েছে।
টেকেরঘাট চুনাপাথরের লেকের বাংলাদেশ প্রান্তে প্রায় ২০ ফুট উচ্চতার কয়েকটি কৃত্রিম ছোট টিলা রয়েছে। আপনি চাইলে এসব টিলার উপর উঠে কিছু সময় কাটাতে পারেন।
২০০/- টাকা ভাড়ায় বাইকে চড়ে খুব সহজেই প্রায় ৪০ মিনিটে টেকেরহাটে পৌছাতে পারবেন। বাইকে চালকের সাথে দুইজন আরোহী চড়তে পারে। টেকেরহাটের জিপিএস অবস্থান হলো (২৫°১১’৪৫.৯০”উ, ৯১°১০’২৭.৬৯”পু)
আপনি সুনামগঞ্জে সরাসরি শুধুমাত্র সড়কপথে যেতে পারবেন কারন সুনামগঞ্জের সাথে রেলপথে, আকাশপথে এবং নদীপথে সরাসরি কোন যোগাযোগের ব্যবস্থা নেই।
ঢাকা থেকে সুনামগঞ্জে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। হানিফ এণ্টারপ্রাইজ:
– আরামবাগ কাউণ্টার, ফোন নং: ০১৭১৩-৪০২৬৭১
– সায়েদাবাদ কাউণ্টার, ফোন নং: ০১৭১৩-৪০২৬৭৩
২। শ্যামলী পরিবহনঃ
– আরামবাগ কাউণ্টার ঢাকা, ফোন নং: ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩
– সায়েদাবাদ কাউণ্টার ঢাকা, ফোন নং: ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১
৩। মামুন এণ্টারপ্রাইজ:
– সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছেড়ে যায়।
– সায়েদাবাদ কাউণ্টার -০১৭১৮৪৩৮৭৩২, জনপথ মোড়-০১৯১৭৭৭০৬১, ফকিরাপুল- ০১৯১২৮৭৪৬৭
এছাড়াও রেলপথে অথবা আকাশপথে আপনি প্রথমে সিলেটে পৌছাতে পারেন। সিলেট থেকে বাসে করে আপনি সুনামগঞ্জে প্রায় এক ঘণ্টায় পৌছাতে পারবেন।
সুনামগঞ্জে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। এসব হোটেলের মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ
১। হোটেল নুর, পূর্ব বাজার স্টেশন রোড;
২। হোটেল নুরানী, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড;
৩। হোটেল প্যালেস, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড;
৪। সুরমা ভ্যালী আবাসিক রিসোর্ট;
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!