সুনামগঞ্জ জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
১৩শ শতাব্দীতে প্রথম স্বীকৃতি দেওয়া হলেও সুনামগঞ্জ জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে ১৯৮৪ সালে। ৩৬৬৯.৫২ কিলোমিটার আয়তনের এই জেলায় রয়েছে ১১টি উপজেলা, চারটি পৌরসভা(মিউনিসিপালিটি) এবং চুরাশিটি ইউনিয়ন। মুঘল আমলে তৎকালীন মুঘল সম্রাট একটি যুদ্ধে মুঘল সেনাপতি সুনামউদ্দিনের সাহসিকতায় মুগ্ধ হয়ে তাঁকে এ অঞ্চলে কিছু জমি দান করেন। মুঘল সম্রাটের উদারতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুনামউদ্দিন সেই জমিগুলো একটি মার্কেট নির্মাণের জন্য দান করেন এবং পরবর্তীতে এ অঞ্চলের তথা এই জেলার নামকরন করা হয় সুনামউদ্দিনের নামে। পাহাড়, নদী, হাওড়, গাছ, ও বৈচিত্র্যময় প্রাণীজগত সমৃদ্ধ সুনামগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন। খাসিয়াদের মত বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের বসবাসের কারনে সুনামগঞ্জের রয়েছে আলাদা সাংস্কৃতিক ঐতিহ্য। নিজস্ব লোকগীতি এবং কবিতা ছাড়াও এই অঞ্চলের রয়েছে বিভিন্ন ভাষা এবং রীতির চর্চা। এই জেলায় জন্মগ্রহন করেছেন বেশকিছু নামকরা কবি ও শিল্পীরা। মাছ ধরার সময় এখানকার জেলেদের সুরেলা কণ্ঠের গান এবং রাখালদের চমৎকার বাঁশির সুর আপনার হৃদয় ছুঁয়ে যাবে। এছাড়া এখানকার মুসলিম ও হিন্দু সুফিদের গাওয়া নিজস্ব আধ্যাত্মিক গানের মাধ্যমে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন। সুনামগঞ্জের আঞ্চলিক গানের মধ্যে রয়েছে মর্সিয়া, কাওয়ালি, কবিগান, জারি, সারি, ভাটিয়ালি ইত্যাদি। এখানকার সংস্কৃতির কর্মকাণ্ডের অংশ হিসেবে বিভিন্ন উৎসব উৎযাপন করা হয়ে থাকে। স্মৃতিসৌধ, প্রাচীন জমিদার বাড়িসহ এই জেলায় রয়েছে বেশকিছু দর্শনীয় স্থান। এসবকিছুর সমন্বয়ে সুনামগঞ্জ হয়েছে আরও আকর্ষণীয় এবং এই জেলার চমৎকারিত্বে যোগ হয়েছে নতুন মাত্রা।
Where to stayসুনামগঞ্জে থাকার জন্য বেশকিছু হোটেল রয়েছে। এসব হোটেলের মধ্যে উল্ল্যেখযোগ্য হলঃ ১। হোটেল নুর, পূর্ব বাজার স্টেশন রোড; ২। হোটেল নুরানী, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড; ৩। হোটেল প্যালেস, পুরাতন বাসস্ট্যান্ড, স্টেশন রোড; ৪। সুরমা ভ্যালী আবাসিক রিসোর্ট;
How to goআপনি সুনামগঞ্জে সরাসরি শুধুমাত্র সড়কপথে যেতে পারবেন কারন সুনামগঞ্জের সাথে রেলপথে, আকাশপথে এবং নদীপথে সরাসরি কোন যোগাযোগের ব্যবস্থা নেই।
ঢাকা থেকে সুনামগঞ্জে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। হানিফ এণ্টারপ্রাইজ:
– আরামবাগ কাউণ্টার, ফোন নং: ০১৭১৩-৪০২৬৭১
– সায়েদাবাদ কাউণ্টার, ফোন নং: ০১৭১৩-৪০২৬৭৩
২। শ্যামলী পরিবহনঃ
– আরামবাগ কাউণ্টার ঢাকা, ফোন নং: ৭১০২২৯১, ০১৯৩৬২৬০২৩
– সায়েদাবাদ কাউণ্টার ঢাকা, ফোন নং: ০১৭১৮০৭৫৫৪১, ৭৫১১০১৯, ৭৫৫০০৭১
৩। মামুন এণ্টারপ্রাইজ:
– সকাল ৭:৩০ মিনিট থেকে রাত ১২:৩০ মিনিট পর্যন্ত প্রতি ঘণ্টায় বাস ছেড়ে যায়।
– সায়েদাবাদ কাউণ্টার -০১৭১৮৪৩৮৭৩২, জনপথ মোড়-০১৯১৭৭৭০৬১, ফকিরাপুল- ০১৯১২৮৭৪৬৭
এছাড়াও রেলপথে অথবা আকাশপথে আপনি প্রথমে সিলেটে পৌছাতে পারেন। সিলেট থেকে বাসে করে আপনি সুনামগঞ্জে প্রায় এক ঘণ্টায় পৌছাতে পারবেন।