সুরমা অববাহিকার ওপর অবস্থিত মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের আওতাধীন হাইড্রকার্বনের মজুদ সমৃদ্ধ একটি জনপদের নাম মাগুরছড়া। এখানকার পরিত্যাক্ত গ্যাস ক্ষেত্রের পাশেই রয়েছে মাগুরছড়াপুঞ্জি নামের একটি গ্রাম যেখানে আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের মানুষজন বাস করে। খাসিয়ারা তাদের বাড়ি পাহাড়ের উপর বিশেষভাবে তৈরি করে। খাসিয়া সমাজে কয়েকজন মন্ত্রী গোত্র প্রধান হিসেবে কাজ করেন যাদের অনুমতি নিয়ে আপনাকে এই পুঞ্জিতে ঢুকতে হবে। এই পুঞ্জিতে গেলে আপনি দেখতে পারবেন বড় গাছগুলোকে মূল ভিত্তি করে কিভাবে মাইলের পর মাইল এলাকায় পান চাষ করা হয়েছে। বন্ধুবৎসল স্বভাবের খাসিয়াদের জীবনযাত্রা প্রত্যক্ষ করে হয়ত আপনি অবাক হবেন। কমলগঞ্জে খাসিয়াদের সাতটি এবং শ্রীমঙ্গলে দশটি পুঞ্জি রয়েছে।
ইতিমধ্যে উল্ল্যেখ করা হয়েছে ঢাকা থেকে শ্রীমঙ্গলে কিভাবে পৌছাবেন। শ্রীমঙ্গলে পৌঁছে আপনি সিএনজি অটোরিকশায় চড়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়ক দিয়ে ১০১ কিলোমিটার দূরে অবস্থিত খাসিয়াপুঞ্জিতে পৌঁছে যাবেন।
আপনি সড়কপথে এবং রেলপথে ঢাকা থেকে সরাসরি শ্রীমঙ্গলে যেতে পারবেন। তবে, আকাশপথে সিলেটে পৌঁছে সেখান থেকেও আপনি শ্রীমঙ্গলে আসতে পারেন।
ঢাকা থেকে শ্রীমঙ্গলের মধ্যে চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। শ্যামলী পরিবহনঃ
• প্রধান কার্যালয়ঃ ২৫/বি-১, খিলজি রোড, মোহাম্মাদপুর, শ্যামলী, ঢাকা, ফোনঃ ৯১২৪১৩৯;
• কলাবাগান কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯১৪১০৪৭, ০১৭১-১১৩০৮৬২;
• উত্তরা কাউণ্টার, আব্দুল্লাহপুর ঢাকা, ফোনঃ ০১৭১২৮৩৯১১১;
• কল্যাণপুর কাউণ্টার, ঢাকা, ফোনঃ ৯০০৩৩৩১;
২। গ্রীনলাইন পরিবহনঃ
৯/২, আউটার সার্কুলার রোড (মমিনবাগ), রাজারবাগ, ঢাকা, ফোনঃ ৮৩৩১৩০২-৪, ৮৩৫৩০০৪-৫;
৩।হানিফ এণ্টারপ্রাইজঃ
২২/৩, ব্লক-বি, কলেজ গেইট, ঢাকা, ফোনঃ ৯০০৮৪৮০;
প্রতি সপ্তাহে ছাড়া শ্রীমঙ্গল থেকে তিনটি ট্রেন সকাল ৯:৫৬ মিনিটে, বিকাল ৫:০৫ মিনিটে এবং রাত ১২:৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং মঙ্গলবার ও বুধবার দুটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব ট্রেনে ঢাকায় পৌছাতে প্রায় সাড়ে ৫ ঘণ্টা সময় লাগবে। এসব ট্রেনের ভাড়া হলঃ প্রথম শ্রেণী-২০০/- টাকা, সূলভ-১১০/- টাকা। বিকালে চলাচলকারী ট্রেনে আপনি ৩০০/- টাকা ভাড়ায় তাপানুকুল বগিতে এবং সন্ধ্যার ট্রেনে ৫০০/- টাকা ভাড়ায় স্লিপারে ভ্রমন করতে পারবেন।
১। শ্রীমঙ্গল টি রিসোর্টঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৭% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
বাংলোঃ ৩৫০০/- টাকা থেকে ৫৫০০/- টাকা পর্যন্ত; স্যুইটঃ ৩৫০০/- টাকা; আইপি রুমঃ ২৫০০/- টাকা;
ঠিকানাঃ বাংলাদেশ চা বোর্ড, ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার;
২। হোটেল টি টাউনঃ
ভাড়াঃ (১৫% ভ্যাট এবং ৫% সার্ভিস চার্জ যোগ করতে হবে)
ডিলাক্স নন এসিঃ ১০০০/- টাকা থেকে ১২৫০/- টাকা; দুজনের থাকার জন্য কক্ষঃ ১৩৫০/- টাকা, স্যুইটঃ ১৫৫০/- টাকা থেকে ১৮৫০/- টাকা;
ঠিকানাঃ ধাকা-সিলেট মহাসড়ক, শ্রীমঙ্গল;
৩। গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ ক্লাবঃ
আরমান খান (ভারপ্রাপ্ত প্রধান ব্যবস্থাপক), শ্রীমঙ্গল, ফোনঃ +৮৮০১৭৩০৭৯৩৫৫২-৫৯;
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!