শেরপুরের নলিতাবাড়িতে অবস্থিত মধুটিলা ইকো পার্কটি সীমান্তের ওপারে ভারতীয় অংশেও অবস্থিত। তুরা পাহাড় এখানেই অবস্থিত। শেরপুর শহর থেকে এখানে পৌছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগবে। এখানে নানা ধরনের গাছপালা ও জীবজন্তু রয়েছে। গাজনি দেখে শেরপুরে ফেরার পথে আপনি মধুটিলাতেও যেতে পারেন। এখান থেকে ভারতের মেঘালয়ের গাছ, প্রাণী, ঝর্ণা, পাহাড় ও লেক দেখা যায়।
অন্যান্য জেলার বেশীরভাগ মানুষের কাছেই মধুটিলা ইকো পার্ক অজানাই রয়ে আছে। এই ইকো পার্কে আছে বিনোদনের জন্য চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ। বেশীরভাগ পর্যটক এখানে আসেন তাদের বন্ধু ও পরিবারের সাথে অবসর সময় কাটাতে। এখানে বসবাসকারী মানুষের অর্থ সামাজিক অবস্থার উন্নয়নে এই ইকো পার্কটির রয়েছে অনেক অবদান কারন প্রায় ১২.৫% মানুষ জীবিকা নির্বাহের জন্য এই পার্কের উপর পুরোপুরি নির্ভরশীল। প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘন সবুজ পরিবেশকে বলা যেতে পারে এই ইকো পার্কের মূল আকর্ষণ। ইকো পার্কটি প্রতিষ্ঠার তিন বছরের মধ্যে এই এলাকায় বেকারত্বের সংখ্যা ২১% থেকে কমে দাড়ায় ১৩%, দরিদ্র মানুষের সংখ্যা ৪৬% থেকে কমে দাড়ায় ৩৪% এবং শিক্ষিত মানুষের সংখ্যা ১৭% থেকে বেড়ে দাড়ায় ২১.৫%। যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, জনবলের সংকট হল এই পার্কটির সবচেয়ে বড় সমস্যা। ভারত থেকে আসা বন্য হাতির অতর্কিত আক্রমন স্থানীয়দের কাছে একটি বড় সমস্যা যা পার্কের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্থ করছে। যথাযথ সরকারি পদক্ষেপ এবং উন্নয়নের টেকসই কৌশল গ্রহন করলে এই পার্কটি এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
ঢাকা থেকে কিভাবে শেরপুরে পৌছাবেন জানতে এখানে ক্লিক করুন
শেরপুরে পৌঁছে স্থানীয় বাহনে করে আপনি এই পার্কে পৌছাতে পারবেন।
শেরপুর জেলার উত্তরে ভারতের মেঘালয়ের গারো পাহাড়, দক্ষিনে ময়মনসিংহ এবং জামালপুর জেলা, পূর্বে ময়মনসিংহ জেলা এবং পশ্চিমে জামালপুর জেলা অবস্থিত।
ঢাকা থেকে শেরপুরে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। এসি ডিলাক্স
যাত্রার সময়ঃ দুপুর ১.১০ মিনিট এবং দুপুর ৩.৩০ মিনিট
মহাখালি কাউণ্টার,
ফোনঃ ০১৭৩৪১৯০৬৬৫
২। এনা পরিবহনঃ
ঠিকানাঃ বাসা#২৩, সড়ক#৮, ব্লক#এ, মিরপুর-১২, ধাকা-১২০৬
মোবাইলঃ ০১৯২৪৭৬৪৫৭১, ০১৭১৬১৩১৪৮১
শেরপুরে থাকার জন্য বিভিন্ন হোটেলগুলোর মধ্যে রয়েছেঃ
১। হোটেল সম্পদ প্লাজা (আবাসিক)
ফোনঃ ০৯৩১-৬১৭৭৬
২। কাকলী গেস্ট হাউজ(আবাসিক)
ফোনঃ ০৯৩১-৬১২০৬
৩। বর্ণালী গেস্ট হাউজ(আবাসিক)
ফোনঃ ০৯৩১-৬১৫৭৫
৪। আরাফাত গেস্ট হাউজ(আবাসিক)
ফোনঃ ০৯৩১-৬১২১৭
বিভিন্ন প্রাণী, লেক, টিলাসহ ইকো পার্কের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং ছবি তুলতে পারেন।
ইকোপার্কের আশেপাশে খাওয়ার জন্য বেশকিছু খাওয়ার হোটেল ও রেস্টুরেন্ট আছে।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!
এগুলো অনেক পুরনো ছবি । বর্তমানের মধুটিলা আরও সুন্দর। ছবি আপডেট করুন। আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি।
অবশ্যই ভাইয়া। আমরাও এটা আশা করছি যে, আপনারা আমাদের ছবি এবং তথ্য দিয়ে সহায়তা করবেন। যাতে করে আমরাও দেশে এবং দেশের বাইরের মানুষের কাছে আমাদের দেশের বৈচিত্র্য তুলে ধরতে পারি। আপনি যে স্পটের ছবি আমাদের পাঠাতে চান, সেই স্পটে “Brief” এর ঠিক উপরেই “click here” অপশন পাবেন। আমাদের ছবি বা ডাটা পাঠাতে “zip file” ব্যবহার করুন। সর্বোচ্চ ২০ মেগাবাইট ফাইল পাঠাতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।