নবরত্ন শৈলীতে (সংস্কৃত: नवरत्न, অর্থ “নভরত্ন”) নির্মিত মন্দিরগুলোতে দুইটি স্তর থাকে। সর্বমোট নয়টি মোচাকার চুড়ার মধ্যে প্রতি স্তরে চারটি প্যাভিলিয়ন থাকে যেসবের কোনাগুলো মোচাকার এবং ওপরে একটি মধ্যবর্তী প্যাভিলিয়ন থাকে। সতেরশো শতাব্দীতে এই শৈলীর উদ্ভব হয়েছিল বাংলাতে যা পঞ্চরত্ন শৈলীর অনুকরন ছিল। পঞ্চরত্ন শৈলীতে পাঁচটি প্যাভিলিয়ন ছিল (কোনায় চারটি এবং ওপরে একটি)।
এটির কাছাকাছি আরও মন্দির আছে। নবাব মুর্শিদ খানের শাসনামলে (১৭০৪-১৭২০)নায়েব দেওয়ান রামনাথ ভাদুরি নামক এক ব্যাক্তি মন্দিরটি নির্মাণ করেন। মূল মন্দিরটি তিন তোলা বিশিষ্ট। বলা হয়ে থাকে যে মন্দিরটি নির্মাণের কাজে ব্যাবহার করা প্রতিটি ইটকে ঘিয়ে ভাজা হয়েছিল। সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মন্দিরটির রক্ষনাবেক্ষনের দায়িত্ব পালন করছে।
নভরত্ন মন্দির (উল্লাপাড়া) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলে অবস্থিত। ঢাকা থেকে সিরাজগঞ্জ কিভাবে যাবেন উল্লেখ করা হয়েছে। সিরাজগঞ্জ এ পৌঁছে আপনি বাস অথবা সিএনজি অটো রিকশা নিয়ে সেখানে পৌছাতে পারেন। রায়গঞ্জের দিক নির্দেশনা পেতে ক্লিক করুন http://bit.ly/1huEJ8C
সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।
ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩
২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১
Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.
সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ
১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক।
২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ।
৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ।
৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
১. মন্দিরের ছবি তুলতে পারেন।
২. আপনি হিন্দু ধর্মের অনুসারী হলে প্রার্থনা করতে পারেন।
এখানে খাওয়ার কোন ব্যবস্থা নেই। তবে আপনি কাছাকাছি ফাস্ট ফুডের দোকান অথবা রেস্টুরেন্টের খোঁজ করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!