বগা লেকের পূর্বেই পাতাং ঝিরি ঝর্ণা অবস্থিত। বগা লেক দেখতে গেলে আপনার পাতাং ঝিরি ঝর্ণা দেখতে যাওয়া উচিত। বর্ষাকালে এই ঝর্ণার উপরে ওঠা খুবই দুরহ হলেও শীতকালে কোন কোন নির্ভীক পর্যটক পাতাং ঝিরি ঝর্ণার উপরে উঠে থাকে। এই ঝর্ণাটি খুব বড় না হলেও ঝর্ণার গঠন এবং চারপাশের দৃশ্য এক কথায় অদ্বিতীয়।
ঢাকা থেকে বান্দরবানে পৌছানো:
নন এসি বাসে বান্দরবানে গেলে ভাড়া পরবে প্রায় ৫৫০/- টাকা। বান্দরবানের পথে বাস সাধারণত রাতে ছেড়ে যায়। তবে, কোন কোন বাসের সময়সূচী ভিন্ন হতে পারে। ঢাকা থেকে সড়কপথে বান্দরবানে পৌছাতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগতে পারে।
বান্দরবান থেকে পাতাং ঝিরিতে পৌছানোঃ
পাতাং ঝিরিতে যেতে চাইলে আপনাকে বান্দরবান শহর থেকে রুমা উপজেলায় যেতে হবে। আপনি চান্দের গাড়ি, বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে তিন থেকে চার ঘণ্টায় রুমা উপজেলায় যেতে পারবেন। চান্দের গাড়ি অথবা বাসে করে যেতে ভাড়া দিতে হবে ১০০/- টাকা থেকে ১২০/- টাকা। পাতাং ঝিরিতে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে আপনার নাম, ঠিকানা এবং অন্যান্য তথ্য লিপিবদ্ধ করতে হবে। তবে, বিকাল ৪টার পর রুমা থেকে বগা লেক অথবা পাতাং ঝিরিতে যেতে আপনার অনুমতি নাও মিলতে পারে।
ঢাকার সাথে বান্দরবানের সরাসরি সড়ক যোগাযোগ রয়েছে। ঢাকা থেকে বাসে করে সরাসরি বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে বান্দরবানের মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। এস আলম সার্ভিসেস লিমিটেড
যোগাযোগঃ ০৩৪১-৬২৯০২
২। শ্যামলী পরিবহন
যোগাযোগঃ ০৪৪৩৪৪৯৯৩৪
৩। সাউদিয়া পরিবহন
আরামবাগ কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৭১০২৪৬৫
গাবতলি কাউণ্টার, যোগাযোগঃ +৮৮-০২-৮০১৮৪৪৫
ঢাকার সাথে বান্দরবানে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তবে ঢাকা থেকে চট্রগ্রামে আকাশপথে গিয়ে সেখান থেকে বাস অথবা ব্যাক্তিগত গাড়িতে করে বান্দরবানে যেতে পারবেন।
ঢাকা থেকে চট্রগ্রামে ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলোর মধ্যে রয়েছেঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ, রিজেণ্ট এয়ারওয়েজ, ইউইস বাংলা এয়ারওয়েজ।
বান্দরবানে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজগুলোর মধ্যে রয়েছেঃ
১। হিলসাইড রিসোর্ট
ঠিকানাঃ চিম্বুক সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০১৭৩০০৪৫০৮৩, ০২-৯৮৮৬৯৮৩
২। হোটেল গ্রিনহিল
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান-৪৬০০
যোগাযোগঃ +৮৮০১৮৫৬৬৯৯৯১০, +৮৮০১৮৫৬৬৯৯৯১১
৩। হোটেল পূরবী
ঠিকানাঃ ভিআইপি রোড, বান্দরবান সদর, বান্দরবান
যোগাযোগঃ ০১৮২৩-৩৪৬৩৮৩, ০৩৬১-৬২৫৩১
৪। হোটেল পাহাড়িকা
ঠিকানাঃ প্রধান সড়ক, বান্দরবান
যোগাযোগঃ ০৩৬১-৬২১৫৫
বান্দরবনে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!