Jahangirnagar University

ধরন: School / College / University
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

বাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা জেলার সাভার উপজেলায় অবস্থিত। এটি বাংলাদেশের একমাত্র পুর্নাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়।

১৯৭০ সালে তৎকালীন পাকিস্তান সরকার জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্সের অধীনে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করে। প্রতিষ্ঠার পর প্রথম দুই বছর বিশ্ববিদ্যালয়টি একটি প্রকল্পের অধীনে পরিচালিত হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য প্রফেসর মফিজ উদ্দিন আহমেদ (শিকাগোর ইলিনয়িস বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে পি এইচ ডি প্রাপ্ত) ১৯৭০ সালের ২৪শে সেপ্টেম্বর দায়িত্বভার গ্রহন করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম মোট ১৫০ জন ছাত্রছাত্রীকে যে চারটি বিভাগের অধীনে ভর্তি করানো হয় সেগুলো হলোঃ অর্থনীতি, ভূগোল, গণিত এবং পরিসংখ্যান।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় কিছুটা বিলম্বে ১৯৭১ সালের ১২ই জানুয়ারি। বিশ্ববিদ্যালয়ের আচার্য রিয়ার এডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।


কিভাবে যাবেন

ঢাকার গুলিস্তান, মতিঝিল, মিরপুর প্রভৃতি স্থান থেকে গাবতলি হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে বাস চলাচল করে থাকে। এছাড়া আব্দুল্লাহপুর থেকে বাসে করে আপনি বাইপাইল হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পৌছাতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: Savar Upazila

কোথায় থাকবেন

খাবার সুবিধা

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন