চেরাগদানি দীঘি এবং মসজিদ এই স্থানটিকে ঐতিহাসিক করে তুলেছে। নয়নাভিরাম এই মসজিদটির নকশা বেশ প্রাচীন এবং পাথরের কারুকাজ মসজিদের নকশাকে আকর্ষণীয় করে তুলেছে। বিশেষ করে মসজিদের অভ্যন্তরীণ কারুকাজ বেশ চমৎকার। মসজিদের দেয়ালে হাতে করা নকশা দেখে যেকোনো পর্যটক বিমোহিত হবেন। স্থানীয় বেশীরভাগ মানুষ এখানে নামাজ আদায় করেন। শুক্রবার এই মসজিদে জুম্মার নামাজের সময় মুসল্লিদের ভিড় সামলাতে মসজিদ কমিটিকে বেগ পেতে হয়।
মসজিদটির আশেপাশে নানা ধরনের পাখি ও গাছের উপস্থিতির কারনে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বহুগুনে বৃদ্ধি পেয়েছে। মসজিদে রক্ষিত প্রচুর বই পড়ে আপনি বিশ্বের নানা রহস্য সম্পর্কে জানতে পারবেন। এখানে অবস্থিত চেরাগদানি দীঘিতে কুমির রয়েছে। এখানে আগত মানুষজন ডাক দিলে কুমিরগুলো তাঁদের কাছে আসে এবং এখানে আগতরা কুমিরদের খাবার খেতে দেন।
ঝিনাইদহ শহরে খুব সহজেই রিকশা এবং ভ্যানে করে আপনি এখানে আসতে পারবেন।
ঢাকা থেকে বাসে করে সরাসরি সড়কপথে ঝিনাইদহে পৌছাতে পারবেন। ঢাকা থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ২১০ কিলোমিটার।
ঢাকা থেকে ঝিনাইদহে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
• জে আর পরিবহন
যোগাযোগঃ ০১৭১৯৮১৮৪৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা
• দর্শনা ঢিলা
যোগাযোগঃ ০১৭১১১৩৬৯৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা
• মামুন পরিবহন
যোগাযোগঃ ০১৯১৫৬০০৩৬৪
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা
• হানিফ পরিবহন
যোগাযোগঃ ০১৭১২৯৫২৯৭২
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা
ঢাকা থেকে ঝিনাইদহের সাথে নৌপথে কোন যোগাযোগ ব্যবস্থা নেই।
ঢাকা থেকে ঝিনাইদহে আকাশপথে পৌছানোর কোন উপায় নেই। তবে, আপনি আকাশপথে যশোরে পৌছাতে পারেন। সেখান থেকে সড়কপথে ঝিনাইদহে যেতে পারবেন। যশোর থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ৪৫ কিলোমিটার।
ঢাকা থেকে ঝিনাইদহের সাথে কোন রেল যোগাযোগ নেই।
ঝিনাইদহে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা নেই। এই জেলায় থাকার জন্য উল্ল্যেখ করার মত কোন হোটেল নেই। এখানে থাকার জন্য ছোটখাটো হোটেল থাকলেও সেগুলোর সেবার মান আপনাকে হতাশ করতে পারে।
১। হোটেল জামান,
ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়)
মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪
২। সৃজনী রেস্ট হাউস
সৃজনী, এনজিও, ঝিনাইদহ
সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৪৯৭
৩। ঝিনাইদহ সার্কিট হাউস
জেলা প্রশাসন, ঝিনাইদহ।
ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত।
ফোনঃ 01733074606
৪। ব্রাক রেস্ট হাউস
ব্রাক, এনজিও, ঝিনাইদহ।
ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৮৮০।
৫। এইড রেস্ট হাউস
এইড, এনজিও, ঝিনাইদহ।
এইড রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮
আপনি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেপ্টেম্বর মাসে দীঘির ঠিক পাশেই মেলার আয়োজন করা হয়। আপনি চাইলে সেই সময়ে এসে মেলা দেখতে পারেন। এছাড়া এখানে মাছ ধরা উপভোগ করতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!