বিশ্ববট

ধরন: বুনো
সহযোগিতায়: Nayeem
Facebooktwittergoogle_plusredditpinterestlinkedinmail

বিস্তারিত

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের উত্তর পশ্চিম দিকে বিশ্ববট অবস্থিত। এই গাছটি মল্লিকপুর (সুইতলা) বটগাছ নামে পরিচিত ছিল। গাছটির বিশালাকারের কারনে সবাই এটিকে বিশ্ববট নামে বলে থাকে। এশিয়াতে এখানকার মত বিশাল কোন বটগাছ নেই। নদীর তীরে অবস্থিত হওয়ায় মৃদু বাতাসে বটগাছটিকে দেখতে অপরূপ দেখায়।

মূল বটগাছটি থেকে আরম্ভ করে বর্তমান বটগাছটি প্রায় ৪৫টি প্রজন্ম ধরে ২.৩৩ হেক্টর এলাকার উপর বিস্তৃত হয়েছে। মূল বটগাছটি এখন আর নেই। বর্তমানে বটগাছটির ৩৪৫টি শিকড় ভুমিতে গেথে গিয়েছে এবং ৩৮টি শিকড় এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। অনেকে মনে করেন কোন এক স্থানীয় কুমারের কুয়ার দেয়াল ঘেঁষে প্রায় ২০০ বছর থেকে ২৫০ বছর পূর্বে এই বটগাছটি জন্ম নিয়েছিল।


কিভাবে যাবেন

ঢাকা থেকে ঝিনাইদহের দূরত্ব প্রায় ২১০ কিলোমিটার। ঢাকার সাথে ঝিনাইদহের কোন রেল এবং নৌ সংযোগ নেই। এছাড়া আকাশপথে আপনি যশোর পর্যন্ত যেতে পারবেন।

কিভাবে পৌঁছাবেন: ঝিনাইদহ জেলা

ঢাকা থেকে বাসে করে সরাসরি সড়কপথে ঝিনাইদহে পৌছাতে পারবেন। ঢাকা থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ২১০ কিলোমিটার।

ঢাকা থেকে ঝিনাইদহে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
• জে আর পরিবহন
যোগাযোগঃ ০১৭১৯৮১৮৪৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা

• দর্শনা ঢিলা
যোগাযোগঃ ০১৭১১১৩৬৯৮৩
ভাড়াঃ প্রায় ৪৫০/- টাকা

• মামুন পরিবহন
যোগাযোগঃ ০১৯১৫৬০০৩৬৪
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা

• হানিফ পরিবহন
যোগাযোগঃ ০১৭১২৯৫২৯৭২
ভাড়াঃ প্রায় ৪৫০/-টাকা

ঢাকা থেকে ঝিনাইদহের সাথে নৌপথে কোন যোগাযোগ ব্যবস্থা নেই।

ঢাকা থেকে ঝিনাইদহে আকাশপথে পৌছানোর কোন উপায় নেই। তবে, আপনি আকাশপথে যশোরে পৌছাতে পারেন। সেখান থেকে সড়কপথে ঝিনাইদহে যেতে পারবেন। যশোর থেকে ঝিনাইদহের সড়কপথে দূরত্ব ৪৫ কিলোমিটার।

ঢাকা থেকে ঝিনাইদহের সাথে কোন রেল যোগাযোগ নেই।

কোথায় থাকবেন

ঝিনাইদহে পর্যটকদের জন্য থাকার সুব্যবস্থা নেই। এই জেলায় থাকার জন্য উল্ল্যেখ করার মত কোন হোটেল নেই। এখানে থাকার জন্য ছোটখাটো হোটেল থাকলেও সেগুলোর সেবার মান আপনাকে হতাশ করতে পারে।

১। হোটেল জামান,
ঝিনাইদহ সদর (পোষ্ট অফিসের মোড়)
মোবাঃ ০১৭১১-১৫২৯৫৪, ০১৭১১-১৫২৯৫৪

২। সৃজনী রেস্ট হাউস
সৃজনী, এনজিও, ঝিনাইদহ
সৃজনী রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৪৯৭

৩। ঝিনাইদহ সার্কিট হাউস
জেলা প্রশাসন, ঝিনাইদহ।
ঝিনাইদহ শহরের পশ্চিমে ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের ১১৮ নং মহিষাকুন্ডু মৌজায় অবস্থিত।
ফোনঃ 01733074606

৪। ব্রাক রেস্ট হাউস
ব্রাক, এনজিও, ঝিনাইদহ।
ব্রাক রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬২৮৮০।

৫। এইড রেস্ট হাউস
এইড, এনজিও, ঝিনাইদহ।
এইড রেস্ট হাউস, ঝিনাইদহ।
ফোনঃ ০৪৫১-৬১১৮৯/৬১১৮৮

কি করবেন

১। এখানাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।
২। প্রতিবছর এখানকার বটগাছের নীচে অনুষ্ঠিত হওয়া মেলায় যেতে পারেন।

খাবার সুবিধা

আপনাকে খাওয়ার জন্য আশেপাশে রেস্টুরেন্ট অথবা হোটেল খুঁজে নিতে হবে। এছাড়া আপনি সাথে করে খাবার নিয়েও যেতে পারেন।

ভ্রমণ টিপস

ঝিনাইদহ জেলায় চলাচলকারী বাসগুলো সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

মানচিত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন

অন্যদের ওয়েবসাইট থেকে

  • বাংলাদেশের অন্যতম জনবহুল এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার ও জেলা সমূহের অন্যতম এই ঝিনাইদহ। ঝিনাইদহ এক সমৃদ্ধ জনপদ। মরমী কবি লালন শাহ্, পাগলা কানাই, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, বীরপ্রতীক সিরাজুল ইসলাম, বিপ্লবী বীর বাঘাযতীন, গণিত শাস্ত্রবিদ কে.পি.বসু, কবি গোলাম মোস্তফা, বারো আউলিয়ার আর্শীবাদপুষ্ট বারোবাজার, গাজী-কালূ-চম্পাবতির উপাখ্যান, কুমার-কপোতাক্ষ, চিত্রা, বেগবতী, নবগঙ্গাঁ নদী আর খেজুর গুড়, কলা-পানের প্রাচুর্য মন্ডিত এই ঝিনাইদহের রয়েছে সুপ্রাচীন ঐতিহ্য।

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন