খাগড়াছড়ি জেলা

তথ্য

Description

১৭৬০ সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসার পূর্বে বিভিন্ন সময়ে পার্বত্য চট্রগ্রাম ত্রিপুরা রাজ্য, আরাকান এবং সুলতানদের অধীনে শাসিত হয়েছিল। ১৭৬০ সালে পার্বত্য চট্রগ্রাম শাসনের অধিকার পেলেও ইংরেজদের এখানে নামেমাত্র খাজনা আদায় ছাড়া আর কিছুই করার ছিল না। ১৮৬০ সাল পর্যন্ত দুজন রাজা অথবা প্রধান এই অঞ্চলের অভ্যন্তরীণ প্রশাসন নিয়ন্ত্রন করতেন। ১৮৬০ সালে বর্তমান খাগড়াছড়িতে ত্রিপুরা সম্প্রদায়ের মাধ্যমে আরেকটি ‘সার্কেল’ প্রতিষ্ঠা করা হয়। তবে, এই সার্কেলের রাজা অথবা প্রদান নির্বাচন করা হয়েছিল সংখ্যালঘু মারমাদের মধ্যে থেকে। ত্রিপুরা ভাষা অনুযায়ী এই সার্কেলের নাম রাখা হয়েছিল ‘মুন সার্কেল’ তবে পরবর্তীতে এই সার্কেলের নাম পরিবর্তন করে রাখা হয় ‘মং সার্কেল’। পার্বত্য অঞ্চলের জনসাধারনের ভাষা ও সংস্কৃতি বিবেচনা করে ১৯০০ সালে ইংরেজরা পার্বত্য চট্রগ্রামকে স্বায়ত্তশাসন দেয়ার প্রস্তাব দেয়। কিন্তু পাকিস্তান আমলে পার্বত্য চট্রগ্রামের স্বায়ত্তশাসন বাতিল করা হয় এতে করে পাহাড়িদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

Where to stay

১। পর্যটন মোটেলঃ এটি শহরে ঢুকতেই চেঙ্গী নদী পার হলেই পরবে। মোটেলের সব কক্ষই ২ বিছানার। ভাড়াঃ এসি ২১০০ টাকা, নন এসি ১৩০০ টাকা। মোটেলের অভ্যন্তরে মাটিতে বাংলাদেশের মানচিত্র বানানো আছে। যোগাযোগঃ ০৩৭১-৬২০৮৪৮৫। ২। গিরি থেবারঃ এটি খাগড়াছড়ি শহরের কাছে খাগড়াছড়ি ক্যন্টনমেন্টের ভিতরে অবস্থিত। এখানে সিভিল ব্যক্তিরাও থাকতে পারে। সব রুমই শীতাতাপ নিয়ন্ত্রিত। যার মধ্যে ২ টি ভি আই পি রুম, প্রতিটির ভাড়া ৩০৫০ টাকা। ডাবল রুম ভাড়া ২০৫০ টাকা। একটি সিংগেল রুম যার ভাড়া ১২০০ টাকা। যোগাযোগ : কর্পোরেল রায়হান- ০১৮৫৯০২৫৬৯৪। ৩। হোটেল ইকো ছড়ি ইনঃ খাগড়াপুর ক্যান্টর্মেন্ট এর পাশে পাহাড়ী পরিবেশে অবস্থিত। এটি রিসোর্ট টাইপের হোটেল। যোগাযোগঃ ০৩৭১-৬২৬২৫ , ৩৭৪৩২২৫। ৪। হোটেল শৈল সুবর্নঃ ০৩৭১-৬১৪৩৬ , ০১১৯০৭৭৬৮১২। ৫। হোটেল জেরিনঃ ০৩৭১-৬১০৭১। ৬। হোটেল লবিয়তঃ ০৩৭১-৬১২২০, ০১৫৫৬৫৭৫৭৪৬ , ০১১৯৯২৪৪৭৩০। ৭। হোটেল শিল্পীঃ ০৩৭১-৬১৭৯৫।

How to go

ঢাকা থেকে শ্যামলী , হানিফ ও অন্যান্য পরিবহনের বাসে খাগড়াছড়ি যেতে পারবেন । ভাড়া নিবে ৫২০ টাকা । শান্তি পরিবহনের বাস দীঘিনালা যায় । ভাড়া ৫৮০ টাকা । এছাড়া BRTC ও সেন্টমার্টিন্স পরিবহনের এসি বাস খাগড়াছড়ি যায়। যোগাযোগঃ

১। সেন্টমার্টিন্স পরিবহন – আরামবাগঃ ০১৭৬২৬৯১৩৪১ , ০১৭৬২৬৯১৩৪০ । খাগড়াছড়িঃ ০১৭৬২৬৯১৩৫৮ ।

২। শ্যামলী পরিবহন – আরামবাগঃ ০২-৭১৯৪২৯১ । কল্যাণপুরঃ ৯০০৩৩৩১ , ৮০৩৪২৭৫ । আসাদগেটঃ ৮১২৪৮৮১ , ৯১২৪৫৪ । দামপাড়া (চট্টগ্রাম) ০১৭১১৩৭১৪০৫ , ০১৭১১৩৭৭২৪৯।

৩। শান্তি পরিবহন- ঢাকা থেকে খাগড়াছড়ির ভাড়া ৫২০ টাকা, দিঘিনালা ৫৮০ টাকা, পানছড়ি ৫৮০ টাকা, মেরুন ৬০০ টাকা, মাইনী ও মারিস্যা ৬৫০ টাকা। সায়দাবাদ থেকে সকাল ৮ টায় একটি গাড়ি খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ১০ টা থেকে ১১.১৫ পর্যন্ত চারটি গাড়ি যায়। রাত ১০ টার গাড়ি পানছড়ি যায়। রাত ১০.৪৫ এর গাড়ি মাইনী। রাত ১১.১৫ গাড়ি মারিস্যা যায়। সব গুলো গাড়িই সায়দাবাদের সময়ের ১ ঘন্টা আগে গাবতলী থেকে ছেড়ে আসে। সায়দাবাদ – ০১১৯১২১৩৪৩৮। আরামবাগ ( ঢাকা ) – ০১১৯০৯৯৪০০৭ । অক্সিজেন(চট্টগ্রাম) – ০১৮১৭৭১৫৫৫২ ।

চট্টগ্রাম থেকেও খাগড়াছড়ি যেতে পারবেন । BRTC এসি বাস কদমতলী (চট্টগ্রাম): ০১৬৮২৩৮৫১২৫ । খাগড়াছড়িঃ ০১৫৫৭৪০২৫০৭ ।

ভ্রমন প্যাকেজ

কথা বলুন

এই মুহূর্তে অনলাইনে না থাকায় আমরা দুঃখিত! কিন্তু আপনি আমাদের ই-মেইল পাঠাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেব।

আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!

ENTER ক্লিক করুন