নড়াইল জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত একটি প্রাচীন শহর হল নড়াইল। এই জেলার জনপ্রিয় লোকগীতির মধ্যে রয়েছেঃ ‘যাত্রাগান’, ‘পালাগান’, ‘কবিগান’, ‘জারিগান’, বৃষ্টিকে নিয়ে বিভিন্ন গান, ইত্যাদি। নড়াইল জেলার জনপ্রিয় খেলাধুলার মধ্যে রয়েছেঃ নৌকা বাইচ, হাডুডু, লাঠিখেলা, ষাঁড়ের লড়াই ইত্যাদি। এছাড়া এই জেলায় নিয়মিত মেলা এবং বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এসকল চমৎকার ঐতিহ্য এবং সংস্কৃতি ছাড়াও নড়াইলের রয়েছে তাক লাগানো প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে সবুজ ধানক্ষেত, নদীনালা ও খালবিল। এই জেলার প্রধান নদীগুলোর মধ্যে রয়েছেঃ চিত্রা নদী, নবগঙ্গা নদী, মধুমতি নদী ইত্যাদি। এখানকার নদীনালা ও খালবিলে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। ছোট জেলা হলেও এখানে দর্শনীয় স্থানের অভাব নেই। নড়াইলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল লোহাগড়া উপজেলার কাছে অবস্থিত নিরিবিলি পর্যটন কেন্দ্র এবং কালিয়া উপজেলায় অবস্থিত অরুণিমা পর্যটন কেন্দ্র। বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রে নড়াইল বিশাল অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তজা কৌশিক এই জেলারই সন্তান। মাশরাফি ছাড়াও এই জেলার অনেকেই বিভিন্ন ক্ষেত্রে জনপ্রিয়তা অর্জন করেছে। বিগত কয়েক দশকে নড়াইলের যোগাযোগ ব্যবস্থার বহুল উন্নতি সাধিত হয়েছে এবং অচিরেই একটি উন্নত জেলা হিসেবে আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে এই জেলাটির। বৈচিত্রময় সংস্কৃতি এবং চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যের সমন্বয়ে নড়াইল নিঃসন্দেহে ভ্রমনের জন্য একটি যথার্থ স্থান।
Where to stayনড়াইলে উন্নতমানের থাকার ব্যবস্থার অভাব রয়েছে এবং এই সেক্টরে জেলাটির উন্নয়ন সাধন করা প্রয়োজন। তবে, এখানকার কিছু হোটেল সম্পর্কে তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ ১। সম্রাট আবাসিক হোটেল যোগাযোগঃ ০১১৯৮০৫২৭৮৯ ২। মডার্ন আবাসিক হোটেল যোগাযোগঃ ০১৯১৭৮৩৫০২৮ ৩। সার্কিট হাউজ যোগাযোগঃ ০৪৮১-৬২২৬৮
How to goঢাকা থেকে সরাসরি সড়কপথে নড়াইলে পৌছাতে পারবেন। তবে রাজধানী থেকে সরাসরি আকাশপথে এবং নদীপথে নড়াইলে যাওয়ার ব্যবস্থা নেই। তাই বাসে করে এই জেলায় পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক মধ্যম। ঢাকা থেকে নড়াইলে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য আপনার সুবিধার্থে নিম্নে প্রদান করা হলঃ
১। হানিফ এন্টারপ্রাইজ
গাবতলি কাউণ্টার, ফোনঃ ৮০১১৭৯
২। ঈগলপরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০৪৪৯৪৪১৩৬৭৩
ভাড়াঃ প্রায় ৩৫০/- টাকা
৩। সাদ সুপার ডিলাক্স পরিবহন
গাবতলি কাউণ্টার, ফোনঃ ০১৭২৭৫২১৪১৪
ভাড়াঃ প্রায় ৩১০/-টাকা