বাঘবাড়ি নদী বন্দর রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বাঘবাড়ি নদীর নিকটে অবস্থিত। নদী পরিবহনের উন্নয়নের স্বার্থে এটি ছিল বিআইডব্লিউটি-এর একটি প্রকল্প। এই প্রকল্পের অংশ হিসেবে ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল এবং খুলনায় বন্দর প্রতিষ্ঠা করা হয়। এই বন্দরের মাধ্যমে প্রচুর লেনদেন হয়ে থাকে। সিরাজগঞ্জের অর্থনীতিতে এই বন্দর গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
শাহজাদপুর সিরাজগঞ্জে থেকে ৪০.২ কিলোমিটার দূরে অবস্থিত। সিরাজগঞ্জে পৌঁছে আপনি বাস অথবা সিএনজি অটো রিকশা নিয়ে এখানে পৌছাতে পারেন। সিরাজগঞ্জ থেকে শাহজাদপুরের দিক নির্দেশনা পেতে ক্লিক করুন http://bit.ly/1kEnkNl
সিরাজগঞ্জে আপনি সড়ক ও রেল পথে যেতে পারেন।
ঢাকা থেকে সিরাজগঞ্জে যাতায়াতকারী বাসগুলোর মধ্যে আছেঃ
১। এস আই এন্টারপ্রাইজঃ
ঠিকানাঃ সাইনবোর্ড, আব্দুল্লাহপুর বোর্ড বাজার, উত্তরা, ঢাকা (আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পশ্চিমে)। ফোনঃ ০১৭৪৬-০৩৭০৭১, ০১৭১১-৯৪৪০২৩
২। হানিফ এন্টারপ্রাইজঃ
প্রধান কাউনটারঃ ১৬৭/২২, ইনার সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা, ফোনঃ ০১৭১৩৪০২৬৭১, ০১৭১৩৪০২৬৩১
Train to Sirajganj usually starts from Komlapur Station, Dhaka.
সিরাজগঞ্জে থাকার জন্য নিম্নের হোটেলগুলো দেখতে পারেনঃ
১। আরমানি রেস্তোরা কমপ্লেক্স, মুজিব সড়ক।
২। জেলা পরিষদ ডাক বাংলো, সিরাজগঞ্জ।
৩। বেলকুচি রেস্ট হাউস, শেরনগর, বেলকুচি, সিরাজগঞ্জ।
৪। হাইওয়ে ভিলা রেস্ট হাউস, ষোলমাইল, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
• বন্দরের প্রতিদিনের কার্যক্রম দেখতে পারেন।
• ছবি তুলতে পারেন।
আপনি কাছাকাছি ফাস্ট ফুডের দোকান অথবা খাবার রেস্টুরেন্টের খোঁজ করতে পারেন। বন্দরের ভেতরেও আপনি খাবারের দোকান পেতে পারেন।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!