ব্যস্ত ঢাকা শহর থেকে মাত্র তিন ঘণ্টার দূরত্বে অবস্থিত অপূর্ব এক জলাভুমির নাম ধরন্তি। বর্ষাকাল এখানে বেড়াতে আসার উপযুক্ত সময়। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল-নাসিরনগর সড়কে ধরন্তি অবস্থিত। এখানে আসলে দেখতে পাবেন পথের দু ধার পানিতে পূর্ণ হয়ে রয়েছে। এখানে এসে আপনি শহরের যান্ত্রিক জীবনের সকল ক্লান্তি ও অবসাদকে ধুয়ে ফেলতে পারবেন। এই স্থানটি মূলত একটি পিকনিক স্পট। তাই সাপ্তাহিক ছুটির দিন বিকালবেলা এই স্থানটিতে জনসমাগম হয়ে থাকে। ধরন্তিতে পথের পাশে নৌকা ভ্রমনের জন্য নৌকা ভাড়া পাওয়া যায়। অন্যান্যদের সাথে অল্প খরচে নৌকা ভ্রমনের স্বাদ নিতে আপনিও এসব নৌকায় চড়তে পারেন।
ধরন্তির মূল সড়কটি কয়েক মাইল দীর্ঘ যেটির দু ধার পানিতে পরিপূর্ণ থাকে তাই পথের ধারের এসব স্থানে কোনো বাসাবাড়ি, গাছপালা ও রাস্তাঘাট নেই। সূর্যাস্তের পর ছিনতাইয়ের জন্য এই স্থানের কুখ্যাতিও রয়েছে তাই স্থানীয়রা সূর্যাস্তের পর আপনাকে এখানে অবস্থান করতে নিরুৎসাহিত করবে। আপনার দলে যে কজনই থাকুক না কেন ছিনতাইকারীরা প্রায় ১০ জন থেকে ১৫ জন মিলে সংঘবদ্ধভাবে ছিনতাই করে থাকে। তাই এখান সূর্যাস্তের পর অবস্থান না করাই শ্রেয়।
ধরন্তিতে পৌছানো বেশ সহজ। ঢাকা থেকে আপনাকে সরাইল বিশ্বরোডে নামতে হবে। এখান থেকে সিএনজি অটোরিকশা নাসিরনগরে নিয়মিত চলাচল করে। এসকল সিএনজি অটোরিকশার যেকোনো একটিতে করে প্রায় ৪০/- টাকা থেকে ৬০/- টাকা ভাড়ায় নাসিরনগরে যেতে পারবেন।
চারপাশে অথৈ পানি দেখতে পেলেই বুঝে যাবেন যে আপনি আপনার গন্তব্যে এসে গিয়েছেন। এখানে ভ্রমনকালে পথের পাশে সেতুর রেলিং এর উপর বসে কিছু সময় বিশ্রাম নিয়ে নিতে পারবেন। এরকম একটি সেতুর জিপিএস অবস্থান হল (২৪° ৭’২৪.২১”উ, ৯১° ৭’৫৯.১০”পু)। এখানে যে পাখিটি সচরাচর চোখে পড়ে তা হলো ফিঙ্গে। এছাড়া আপনি শিকারের প্রত্যাশায় চিলকেও পানির উপর উড়ে বেড়াতে দেখবেন।
বাংলাদেশের পূর্ব মধ্যাঞ্চলে চট্রগ্রাম বিভাগের অধীনের একটি জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তরে কিশোরগঞ্জ জেলা ও হবিগঞ্জ জেলা, দক্ষিনে কুমিল্লা জেলা, পূর্বে হবিগঞ্জ জেলা ও ভারতের রাজ্য এবং পশ্চিমে মেঘনা নদী, কিশোরগঞ্জ জেলা, নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত।
ঢাকার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাসরি সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে সরাসরি এই জেলায় পৌছাতে পারবেন। ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ
১। সোহাগ পরিবহন, যোগাযোগঃ ০৪৪৭-৬০০০৫৬১
২। তিশা পরিবহন, যোগাযোগঃ ০১৯১৫৭২৮৭৪৫
৩। তিতাস পরিবহন, যোগাযোগঃ ০১৬৭৫৩৮৯৭৭৬
ব্রাহ্মণবাড়িয়ায় থাকার জন্য হোটেল ও রেস্টুরেন্টগুলোর মধ্যে রয়েছেঃ
১। নাসিরনগর ডাকবাংলো
ঠিকানাঃ ডাকবাংলো ঘাট, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৪৩৯৩০৬৬৩
২। জেলা পরিষদ ডাকবাংলো
ঠিকানাঃ উপজেলা পরিষদ চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭৮১৭৮৩৯৪
৩। হোটেল উজানভাটি এন্ড রিসোর্ট
ঠিকানাঃ আশুগঞ্জ সোনারামপুর, আশুগঞ্জ থানার নিকটে
যোগাযোগঃ ০১৭১১৫৬১১৫৮
৪। হোটেল চন্দ্রিমা
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭২০৬৫৫৮৪২
৫। হোটেল ইউনিসিয়া
ঠিকানাঃ স্টেশন রোড, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৭১২৫২৯৯৮৩
৬। হোটেল রহমান
ঠিকানাঃ দক্ষিন কালীবাড়ি জংশন, ঘরকোন সড়ক, ব্রাহ্মণবাড়িয়া
যোগাযোগঃ ০১৬৭০৯০৬১১৩
ব্রাহ্মনবাড়িয়াতে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার নিরাপত্তার স্বার্থে সূর্যাস্তের পর এখানে অবস্থান না করাই ভালো। এ সময় সড়ক ও নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!