উপজাতীয় সংস্কৃতিক ইন্সটিটিউট জাদুঘর রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখের কাছেই অবস্থিত। ১৯৭৮ সালে স্থাপিত এই জাদুঘরটি উপজাতীয় সংস্কৃতিক ইন্সটিটিউট পরিচালনা করে। বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর ব্যবহার করা ঐতিহ্যবাহী গয়না, পোশাক, বাসন পত্র, অস্ত্রশস্ত্র, ছবি, চিত্রকলা, ভাস্কর্য, প্রাচীন মুদ্রা, সঙ্গীতের জন্য ব্যবহার করা যন্ত্রপাতি এখানে প্রদর্শন করা হয়। সরকারি ছুটি ব্যাতিত শনিবার থেকে বৃহস্পতিবার এই জাদুঘরটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকে।
রাঙ্গামাটিতে আপনি বিভিন্নভাবে পৌছাতে পারেন। রাঙ্গামাটিতে চলাচলকারী বাসগুলোর মধ্যে রয়েছেঃ হানিফ, ইউনিক, সাউদিয়া, এস আলম, শ্যামলী ইত্যাদি। প্রায় ৬০০/- টাকা ভাড়ায় ৭ ঘণ্টা থেকে ৮ ঘণ্টায় আপনি ঢাকা থেকে রাঙ্গামাটিতে পৌঁছে যাবেন। শ্যামলী পরিবহনের একটিমাত্র এসি বাস ছাড়া রাঙ্গামাটিতে কোন এসি বাস চলাচল করেনা।
এছাড়া আপনি ঢাকা থেকে চট্রগ্রামে বাসে যেতে পারেন এবং সেখান থেকে বাসে করে রাঙ্গামাটিতে পৌছাতে পারেন। তবে, ঢাকা থেকে বাসে করে সরাসরি রাঙ্গামাটিতে যাওয়াই সহজতর হবে।
চট্রগ্রাম বিভাগের এগারো জেলার অন্যতম রাঙ্গামাটির উত্তরে ভারতের ত্রিপুরা রাজ্য, দক্ষিনে বান্দরবান জেলা, পূর্বে ভারতের মিজোরাম, এবং পশ্চিমে খাগড়াছড়ি জেলা ও চট্রগ্রাম জেলা অবস্থিত।
ঢাকার সাথে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ থাকায় আপনি বাসে করে এখানে পৌছাতে পারবেন। আপনার সুবিধার্থে ঢাকা ও রাঙ্গামাটির মধ্যে চলাচলকারী বাসগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। শ্যামলী পরিবহন
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ ০২-৭৫৪১০১৯
আরামবাগ কাউণ্টার, ফোনঃ ০২-৭১৯৩৯১০
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩৩৬৪
বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
২। এস আলম সার্ভিস
ফকিরাপুল কাউণ্টার, ফোনঃ ০২-৯৩৩১৮৬৪
সকাল ৮টা থেকে ১০:১৫ মিনিট পর্যন্ত বাস ছেড়ে যায়
৩। হানিফ সার্ভিস
সায়েদাবাদ কাউণ্টার, ফোনঃ০১১৯১১২৫০৪৮; বাস ছাড়ে সকাল ৯:৩০ মিনিটে
গাবতলি কাউণ্টার, ফোনঃ০১১৯০৮০৬৪৪৭; বাস ছাড়ে সকাল ৮:৩০ মিনিটে
আপনার সুবিধার্থে রাঙ্গামাটিতে থাকার হোটেল, মোটেল ও রেস্টহাউজগুলো সম্পর্কে কিছু তথ্য নিম্নে প্রদান করা হলোঃ
১। হোটেল গোল্ডেন হিল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ০১৮২০৩০৪৭১৪
২। হোটেল গ্রিন ক্যাসেল
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬১২০০
৩। হোটেল লেক ভিউ
ঠিকানাঃ রিজার্ভ বাজার, রাঙ্গামাটি, ফোনঃ ৬২০৬৩
৪। হোটেল সুফিয়া
ঠিকানাঃ কাঁঠালতলী, রাঙ্গামাটি, ফোনঃ ৬২১৪৫
৫। পেদা টিংটিং, ফোনঃ ৬২০৮২
রাঙ্গামাটিতে বেড়াতে আসলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্থানীয়ভাবে তৈরি সামগ্রী কিনতে পারেন। যেমনঃ বাসার কাজের জন্য বিভিন্ন হাতে তৈরি পণ্য, স্থানীয় আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি।
Referred to where to eat in Rangamati, click here
রাঙ্গামাটিতে কোথায় খাবেন জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!