বিবিচিনি শাহী মসজিদ আমাদের দেশের অন্যতম ঐতিহাসিক স্থান। ১৬৫৯ সালে হযরত শাহ নিয়ামত উল্লাহ (রঃ) পারস্য থেকে এই অঞ্চলে আসেন ইসলাম প্রচার করতে। এই মসজিদটি এবং এখানকার গ্রামটি তাঁরই কন্যা “হায়াচ বিবি চিনির” নামে নামকরন করা হয়েছে। এই মসজিদটি ৩৩ ফুট লম্বা, ৩৩ ফুট চওড়া এবং মসজিদটির দেয়াল ৬ ফুট প্রশস্ত। মসজিদের পাশে ৪০ফুট থেকে ৪৫ফুট লম্বা তিনটি কবর আছে যেগুলো বিলীন হবার পথে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই তিনটি কবর হল হযরত শাহ নিয়ামত উল্লাহ (রঃ) ও তাঁর দুই কন্যা চিনিবিবি এবং ইশা বিবির। ১৭০০ সালে হযরত শাহ নিয়ামত উল্লাহ (রঃ) এর মৃত্যুর পর তাঁকে মসজিদের পাশে সমাহিত করা হয়।
ঢাকা থেকে বরগুনা কিভাবে যাবেন জানতে এখানে ক্লিক করুন। বরগুনা শহরে পৌঁছে আপনি সহজেই রিকশা, অটোরিকশায় করে এই ঐতিহাসিক মসজিদটিতে পৌছাতে পারবেন।
ঢাকা থেকে বরগুনায় চলাচলকারি বাসগুলোর মধ্যে আছেঃ
১। আবদুল্লাহ পরিবহন, ফোনঃ ০১৭০০৬২৫৮০৯, ০১৯১২৪২৮৭৯০, ০১৯২৮১৩৭১৪২, ০১৭১৪৬৬২৭৩২ (সায়েদাবাদ কাউনটার), ০১৯১৫৮৪৪৫২৬, ০১৯১৪৪২৪৬৮৭ (বরগুনা সদর কাউনটার)
২। শাকুরা পরিবহন, ফোনঃ ০১১৯০৬৫৮৭৭২ (গাবতলি কাউনটার), ০১৭২৫০৬০০৩৩ (সায়েদাবাদ কাউনটার)
এই বাসগুলোর ভাড়া ৩০০/- টাকা থেকে ৫০০/- টাকার মধ্যে।
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বেশকিছু লঞ্চ বরগুনার উদ্দেশে ছেড়ে যায়। বরগুনা থেকে কিছু লঞ্চ সকাল ১০:৩০ মিনিটে এবং দুপুর ৩ টায় ঢাকায় এসে পৌঁছে।
ঢাকা থেকে বরগুনা যাবার পথে আপনি বরিশাল পর্যন্ত আকাশ পথে যেতে পারেন। ঢাকা থেকে বরিশালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারওয়েজ এবং রি রিজনট এয়ারওয়েজসহ বেশ কিছু সংস্থা দ্বিমুখী ফ্লাইট পরিচালনা করে থাকে।
বরগুনায় থাকার জন্য বেশকিছু আবাসিক হোটেল ও রেস্ট হাউজ রয়েছে। আপনার সুবিধার্থে কিছু হোটেল ও রেস্ট হাউজের তথ্য নিম্নে দেওয়া হলঃ
১। জেলা পরিষদ রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪১০)
২। খামারবাড়ি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৪৪৯)
৩। পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬৫৫১)
৪। এভাগ্র সার্ভিস সেন্টার (ফোনঃ ০৪৪৮-৬৭০৮)
৫। গণপূর্ত অধিদফতর (ফোনঃ ০৪৪৮-৬৫০৫)
৬। ইলাজি ডি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫৪)
৭। সিয়ারাপি রেস্ট হাউজ (ফোনঃ ০৪৪৮-৬০৫১)
৮। হোটেল আলম, ফোনঃ ০৪৪৮-৬২২৩৪
৯। বরগুনা রেস্ট হাউজ, ফোনঃ ০১৭১৮৫৮৮৮৫৬
১০। হোটেল তাজবিন, ফোনঃ ০৪৪৮-৬২৫০৩
• ছবি তুলতে পারেন।
• মসজিদে নামাজ পড়তে পারেন।
• আপনি বরগুনা শহরেই অবস্থিত কিছু কাঠের তৈরি বৌদ্ধ মন্দির পরিদর্শন করতে পারেন।
বরগুনার পাথরঘাটা সড়কে আপনি কিছু রেস্টুরেন্ট পাবেন যেসব রেস্টুরেন্ট এ দেশী খাবার পরিবেশন করা হয়। বরগুনায় কোথায় খাবেন সেটি সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন
আপনার প্রশ্ন বা সমস্যার সহযোগিতা করায় আমরা সর্বদা তৎপর!