নাটোর জেলা
আকর্ষণ সমূহ
তথ্য
নাটোর হল বাংলাদেশের উত্তরাঞ্চলে রাজশাহী বিভাগের একটি জেলা। এক সময় রাজশাহী জেলার অংশ হলেও এই জেলার সীমানা রাজশাহীর সাথে অবস্থিত।একসময় নাটোর একটি বিল ছিল যখন এই স্থানের নাম ছিল ছাইহাঙ্গা। ১৭০৬ সালে রাজা রামজীবন রায় এই বিলটি ভরাট করে তাঁর রাজধানী স্থাপন করেন। ১৮২১ সাল পর্যন্ত নাটোর ছিল রাজশাহী জেলার প্রশাসনিক কার্যালয়। ১৮৪৫ সালে নাটোর মহাকুমা প্রতিষ্ঠা করা হয় এবং ১৮৬৯ সালে স্থাপিত হয় নাটোর মিউনিসিপালটি। ১৯৮৪ সালে নাটোর পূর্ণ জেলার মর্যাদা পায়। এই জেলায় “নীল বিদ্রোহ” হয়েছিল ১৮৫৯ এবং ১৮৬০ সালে। নাটোরের বেশিরভাগ এলাকাই সমতল এবং এই জেলা বাংলাদেশের সর্ব বৃহৎ বিল চলন বিলের অংশ। ১৭৬৯-১৮২৫ সাল পর্যন্ত নাটোর ছিল রাজশাহীর জেলা সদর দফতর। এর পর নাটোরকে সাব ডিভিশন হিসেবে ঘোষণা করা হয় ১৮২৫ সালে। জেলা হিসেবে নাটোর স্বীকৃতি পায় ১৯৮৪ সালে। এই জেলার অধীনে ৭ টি উপজেলা আছেঃ গুরুদাশপুর উপজেলা, নাটোর সদর উপজেলা, বরইগ্রাম উপজেলা, বাগাতিপাড়া উপজেলা, লালপুর উপজেলা, সিংরা উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা। ১৯৭১ সালের ২৯ মার্চ, মহান মুক্তিযুদ্ধে নাটোরে দখলদার পাক বাহিনী এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে সরাসরি যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে পাক বাহিনীর মেজর আসলাম এবং ক্যাপ্টেন ইসহাক সহ প্রায় ৪০ জন নিহত হন। ১৯৭১ সালের ৫ই মে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের প্রধান ব্যাবস্থাপক লেফটেন্যান্ট আনোয়ারুল আজিম সহ ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে মিলের ভেতর পুকুর পাড়ে সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করে। “শহীদ সাগর” নামে পরিচিত এই পুকুরটির পাশে একটি স্মৃতিস্তম্ভ আছে।
Where to stayনাটোরে থাকার জন্য হোটেল ও গেস্টহাউজের মধ্যে রয়েছেঃ ১। হোটেল ভিআইপি ঠিকানা: বড় হরিষপুর, নাটোর দিকনির্দেশিকা: এই হোটেলটি কেন্দ্রীয় বাস টার্মিনালের ১ কিলোমিটার পশ্চিমে এবং মাদ্রাসা মোড়ের পূর্বে অবস্থিত। ফোনঃ ০৭৭১-৬৬০৯৭, +৮৮০১৭১৮৬৭৩৭৩৫ ২। হোটেল মিল্লাত ঠিকানা: মাদ্রাসা মোড়, নাটোর সদর, নাটোর ৩। হোটেল প্রিন্স ঠিকানাঃ রেলওয়ে স্টেশন বাজার, নাটোর সদর, নাটোর ফোনঃ ০৭৭১-৬১৩৫৬ মোবাইলঃ ০১৭৪৬০২৯৪২৯ ৪। হোটেল রাজ ঠিকানা: মাদ্রাসা মোড়, নাটোর সদর, নাটোর ফোনঃ ০৭৭১-৬৬৬৬০ মোবাইলঃ ০১৭২৭৩৭১৫০০ ৫। হোটেল রুখসানা ঠিকানা: কানাইখালী, পুরান বাসস্ট্যান্ড, নাটোর সদর, নাটোর ফোনঃ ০৭৭১-৬২৪৩১ মোবাইলঃ ০১৭৩৯৯৮৭০১৭ ৬। নাটোর বোর্ডিং ঠিকানা: নিচাবাজার, হাসপাতাল সড়ক, নাটোর সদর, নাটোর ফোনঃ ০৭৭১-৬২০০১ ৭। নাটোর সুগার মিলস গেস্টহাউজ ঠিকানাঃ নাটোর সুগার মিলস এলাকা, নাটোর সদর, নাটোর
How to go৮৯৬.০৫ কিলোমিটার আয়তনের নাটোর জেলার উত্তরে নওগাঁ এবং বগুড়া জেলা, দক্ষিনে পাবনা ও কুষ্টিয়া জেলা, পূর্বে সিরাজগঞ্জ জেলা এবং পশ্চিমে রাজশাহী জেলা অবস্থিত। ঢাকা থেকে নাটোর প্রায় ১৯৬.২ কিলোমিটার দূরে অবস্থিত। সড়কপথ ও রেলপথ দুভাবেই আপনি নাটোরে পৌছাতে পারেন।
১। শ্যামলী পরিবহন:
১২, দক্ষিন কল্যাণপুর, মিরপুর রোড, ঢাকা
ফোনঃ ০২-৯০০৩৩১, ৮০৩৪২৭৫
২। হানিফ এন্টারপ্রাইজ
ঢাকা কার্যালয়: পান্থপথ: ০১৭৩-৪০২৬৭০
আরামবাগ: ০১৭১৩-৪০২৬৭১, সায়েদাবাদ: ০১৭১৩-৪০২৬৭৩
৩। গ্রিনলাইন পরিবহন:
কল্যাণপুর শাখা: ৩/২, দক্ষিন কল্যাণপুর, ঢাকা
মোবাইল:০১৭৩০-০৬০০৮০
৪। মডার্ন এন্টারপ্রাইজ (এসি চেয়ার কোচ)
প্রধান কার্যালয়: লেকসার্কাস, পান্থপথ, কলাবাগান, ঢাকা
ফোনঃ ৯১২৩৪৩, ৩২৭২৯৩
শাখা অফিস: গাবতলি বুকিং অফিস, আন্তঃনগর বাস টার্মিনাল,
(কাউন্টার নং ১৯), মিরপুর, ঢাকা, ফোনঃ ৮০৬০৯৯